আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের উত্তেজনার মধ্যেই সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভারতীয় কাতান শাড়ি জব্দ - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
১৬ জুলাই ২০২৬, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের উত্তেজনার মধ্যেই সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভারতীয় কাতান শাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:

বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের উত্তেজনায় যখন সারা দেশের মানুষ টেলিভিশনের পর্দায় চোখ রাখেন, ঠিক সেই সময় চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় কাতান শাড়ির একটি বিশাল চালান জব্দ করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুরমা ইউনিয়নের ষোলঘর এলাকায় অবৈধভাবে ভারতীয় পণ্য মজুদ করে চোরাচালানের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিক-এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল অভিযান পরিচালনা করে।

অভিযানকারী দল স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকায় নদীপথে ঘটনাস্থলে পৌঁছে ষোলঘর এলাকার মৃত মোহাম্মদ সুলতান আহমেদের ছেলে হোসাইন আজাদের বসতঘরে তল্লাশি চালায়। এ সময় অবৈধ পথে ভারত থেকে এনে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কাতান শাড়ি জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত কাতান শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা

স্থানীয়দের মতে, যখন অধিকাংশ মানুষ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে ব্যস্ত ছিলেন, তখন চোরাচালান সিন্ডিকেট তাদের তৎপরতা চালানোর চেষ্টা করে। তবে পুলিশ সদস্যরা খেলার প্রতি আকৃষ্ট না হয়ে পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালনা করে চোরাচালানের এই বড় চালান জব্দ করতে সক্ষম হন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১১

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১২

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৩

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৪

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

১৫

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হাফিজুর রহমানের যোগদান, উষ্ণ সংবর্ধনা

১৬

শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার

১৭

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ আইন লঙ্ঘন: ৮ ট্রলারচালককে ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা

১৮

প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার আস্থার প্রতীক আইডিয়াল ভিশন একাডেমি

১৯

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করেছে পুলিশ:প্রেমের টানে দেখা করতে এসে তিন খুন

২০