ঈদে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ফায়ার সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থা - আলোর সকাল
মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি: মোঃ রিয়াদ হোসেন।
২৪ মে ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ফায়ার সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র ঈদুল আজহায় মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

জানা যায়, মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে ২১ মে বৃহস্পতিবার থেকে ডুবুরি টিমের ডিউটি শুরু হয়েছে। যা ৪ জুন বৃহস্পতিবার পর্যন্ত কার্যক্রম চলবে। জরুরি প্রয়োজনে সেবা নিতে ফায়ার সার্ভিসের হট লাইন নম্বর ১০২ প্রচার করা হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌ পথে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নৌপথে যাত্রী চলাচল বেড়ে যাওয়ায় সম্ভাব্য দূর্ঘটনা মোকাবিলায় মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে প্রশিক্ষিত ডুবুরি টিম প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, যেকোন জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য আমাদের ডুবুরি টিম সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। যাত্রীদের লাইফ জ্যাকেট ব্যবহার করা, লঞ্চে উঠানামার সময় তাড়াহুড়ো না করা, অতিরিক্ত ভিড় এড়ানো এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়।

ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১০

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১১

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১২

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৩

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৪

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৫

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৬

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৭

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৯

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

২০