এমপির স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: দিরাইয়ে আটক যুবদল নেতা পরে ছেড়ে দেওয়া হলো। - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১১ নভেম্বর ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এমপির স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: দিরাইয়ে আটক যুবদল নেতা পরে ছেড়ে দেওয়া হলো।

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: হুমায়ুন কবির 

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরীর স্ত্রী পারভীন আক্তারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আটক ফয়সল সর্দারকে (৪০) ছেড়ে দিয়েছে পুলিশ। দিনভর নানা নাটকীয়তা শেষে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়েছিল। আটককৃত ফয়সল সর্দার করিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মৃত মতি মিয়া সর্দারের ছেলে। স্থানীয় রাজনৈতিক মহলে তিনি বিএনপি নেতা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের অনুসারী ও দলীয় বলয়ের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

ঘটনার বিবরণ:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্যের সহধর্মিণী পারভীন আক্তারকে লক্ষ্য করে ফয়সল সর্দারের ব্যক্তিগত আইডি থেকে ফেসবুকে মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। এ ঘটনায় পারভীন আক্তার বাদী হয়ে দিরাই থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ এনে একটি লিখিত এজাহার দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে দিরাই থানা পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ফয়সল সর্দারকে আটক করে।

পুলিশের বক্তব্য:

আটকের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এমপির সহধর্মিণীর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে ফয়সল সর্দারকে আটক করা হয়েছে। এটি একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। অভিযুক্ত ব্যক্তির নিজস্ব ফেসবুক আইডি থেকেই এই কুরুচিপূর্ণ মন্তব্যটি করা হয়েছে কিনা, তা নিশ্চিত হতে ডিজিটাল ফরেসিক যাচাই-বাছাই ও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

স্থানীয় প্রতিক্রিয়া:

এই ঘটনার পর দিরাই ও শাল্লা উপজেলার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে দিনভর নানা নাটকীয়তা শেষে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তাকে ছেড়ে দেয় পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম

১

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

ছাতকে কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম আজমের সমর্থনে মতবিনিময় সভা

৩

ধর্মপাশায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জন লরির ড্রাইভারকে এক মাসের কারাদণ্ড 

৪

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম  

৫

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

৬

শেরপুরে আওয়ামী লীগ নেতা থেকে বিএনপি কর্মী! জাহাঙ্গীর আলমকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ!

৭

ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা 

৮

সাতক্ষীরায় যৌতুক ও স্ত্রী নির্যাতন মামলায় সাবেক ওসিকে ৭ বছরের কারাদণ্ড 

৯

এমপির স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: দিরাইয়ে আটক যুবদল নেতা পরে ছেড়ে দেওয়া হলো।

১০

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান, সুবিধাবাদীদের চিহ্নিত করার দাবি মালু মিয়ার

১১

শিক্ষা সফরের কথা বলে রিসোর্ট ভাড়া, পরে উপস্থিত হয়ে বক্তব্য দেন রনজিত সরকার

১২

সীমান্তে সাবেক এমপির গোপন বৈঠকের ভিডিও ছড়িয়ে পড়ার পর আ.লীগ নেতা আটক

১৩

দুমকরি আজজি আহমদে কলজে নবীন বরণ অনুষ্ঠান

১৪

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা!!

১৫

নাসিরনগরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনাঃ বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৬

গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

১৭

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

১৮

আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা!

১৯

শ্রীবরদীতে ৫৮০ পিস ইয়াবা ও দুই বোতল মদসহ ৪ জন গ্রেপ্তার

২০