জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১১ নভেম্বর ২০২৬, ৯:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)

জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় শিরিন খানম, দ্বিতীয় স্থান অর্জনে পিরোজপুরে গর্ব,

জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় কৃতজ্ঞতা প্রকাশ।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সফল নারী যুব সংগঠক মোসাঃ শিরিন খানম জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ যুব সংগঠক’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে জেলার জন্য বয়ে এনেছেন বিরল সম্মান ও গৌরব। তাঁর এ অসামান্য সাফল্যে আনন্দিত পিরোজপুর ও নেছারাবাদবাসী।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনকারী সফল যুব সংগঠক মোসাঃ শিরিন খানম পিরোজপুরের জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে গত ১ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় যুব দিবস-২০২৬-এর মূল অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন তিনি।

শিরিন খানমের এই সাফল্যের পেছনে পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা প্রশাসক মহোদয়ের আন্তরিক সহযোগিতা, নিয়মিত খোঁজখবর, প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনের পর জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও তাঁকে এবং তাঁর সংগঠনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। জেলা প্রশাসকের এই আন্তরিকতা ও সহযোগিতার জন্য শিরিন খানমের পরিবারও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মোসাঃ শিরিন খানম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পাইওনিয়ার ইয়ুথ ক্লাবের নারী কল্যাণবিষয়ক সম্পাদক, সোহাগদল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং ইসলামপুর ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাবের সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৮৩ সালের ২২ অক্টোবর সারেংকাঠী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিষ্ণুকাঠী গ্রামে তাঁর জন্ম। পিতা মোঃ মোজাম্মেল হক আড়তদার। ছয় বোনের মধ্যে তিনি মেঝো।

শিক্ষাজীবনে তিনি সোহাগদল রজ্জব আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে এসএসসি, সরকারি স্বরূপকাঠি কলেজ থেকে এইচএসসি ও স্নাতক এবং পটুয়াখালী গ্রন্থাগার বিজ্ঞান কলেজ থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন।

ব্যক্তিগত জীবনে শিক্ষা, সামাজিক উন্নয়ন, নারী কল্যাণ এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি নিজেকে একজন সফল যুব সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জাতীয় পর্যায়ে তাঁর এই অর্জন স্থানীয় তরুণ-তরুণীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতীয় পর্যায়ে এমন সম্মাননা অর্জনের মধ্য দিয়ে নেছারাবাদ তথা পিরোজপুর জেলার মুখ উজ্জ্বল করায় শিরিন খানমের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিজের এই অর্জনে দেশবাসীসহ পিরোজপুর ও নেছারাবাদবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন সফল এই নারী যুব সংগঠক মোসাঃ শিরিন খানম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম

১

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

ছাতকে কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম আজমের সমর্থনে মতবিনিময় সভা

৩

ধর্মপাশায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জন লরির ড্রাইভারকে এক মাসের কারাদণ্ড 

৪

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম  

৫

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

৬

শেরপুরে আওয়ামী লীগ নেতা থেকে বিএনপি কর্মী! জাহাঙ্গীর আলমকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ!

৭

ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা 

৮

সাতক্ষীরায় যৌতুক ও স্ত্রী নির্যাতন মামলায় সাবেক ওসিকে ৭ বছরের কারাদণ্ড 

৯

এমপির স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: দিরাইয়ে আটক যুবদল নেতা পরে ছেড়ে দেওয়া হলো।

১০

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান, সুবিধাবাদীদের চিহ্নিত করার দাবি মালু মিয়ার

১১

শিক্ষা সফরের কথা বলে রিসোর্ট ভাড়া, পরে উপস্থিত হয়ে বক্তব্য দেন রনজিত সরকার

১২

সীমান্তে সাবেক এমপির গোপন বৈঠকের ভিডিও ছড়িয়ে পড়ার পর আ.লীগ নেতা আটক

১৩

দুমকরি আজজি আহমদে কলজে নবীন বরণ অনুষ্ঠান

১৪

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা!!

১৫

নাসিরনগরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনাঃ বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৬

গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

১৭

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

১৮

আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা!

১৯

শ্রীবরদীতে ৫৮০ পিস ইয়াবা ও দুই বোতল মদসহ ৪ জন গ্রেপ্তার

২০