কেন্দুয়ায় সরকারি রাস্তায় ধান শুকানো নিয়ে সংঘর্ষ, মহিলাসহ আহত ১০ - আলোর সকাল
স্টাফ রিপোর্টার: শফিকুল ইসলাম শফিক
১৫ মে ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় সরকারি রাস্তায় ধান শুকানো নিয়ে সংঘর্ষ, মহিলাসহ আহত ১০

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল চকপাড়া গ্রামে সরকারি রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটে গত ১৪ মে ২০২৬ তারিখ বিকাল সাড়ে ৪টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. বকুল মিয়া নিজ জমির ধান বাড়ির পাশের সরকারি রাস্তায় শুকাতে দেন। এ সময় একই গ্রামের মৃত আব্দুল বেপারীর ছেলে ও আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রহিমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ জোরপূর্বক ধান সরিয়ে নিতে চাইলে বকুল মিয়া বাধা দেন।

এ সময় প্রতিপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে বকুল মিয়া গুরুতর আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আরও দুজন আহত হন।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা শুধু মারধর করেই ক্ষান্ত হয়নি, তারা বাড়িঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং শুকানো ধানও নিয়ে যায়।

ঘটনা পুরো পাড়ায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। এতে মহিলাসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শহীদউল্লাহ নামে আরও একজন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর আহত বকুল মিয়ার ভাই মো. মুখলেছুর রহমান বাদী হয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মো. আব্দুর রহিমসহ ৯ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১০

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১১

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

১২

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হাফিজুর রহমানের যোগদান, উষ্ণ সংবর্ধনা

১৩

শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার

১৪

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ আইন লঙ্ঘন: ৮ ট্রলারচালককে ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা

১৫

প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার আস্থার প্রতীক আইডিয়াল ভিশন একাডেমি

১৬

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করেছে পুলিশ:প্রেমের টানে দেখা করতে এসে তিন খুন

১৭

বিশ্বম্ভরপুরের সীমান্ত এলকায় ভারতীয় অবৈধ পন্যসহ আটক ২ মহিলা 

১৮

পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচর ইউপি সাবেক চেয়ারম্যান রতন ও আজিজুল 

১৯

সিলেটের মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ মাফিকুল

২০