গজারিয়ায় মায়ের বাড়িতেই সমাহিত হলেন কারিনা কায়সার - আলোর সকাল
মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি: মোঃ রিয়াদ হোসেন।
১৮ মে ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গজারিয়ায় মায়ের বাড়িতেই সমাহিত হলেন কারিনা কায়সার

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা নানা বাড়ি সংলগ্ন মা লোপা কায়সারের বাড়ির আঙ্গিনায় চির নিদ্রায় সমাহিত হলেন প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদ এর একমাত্র কন্যা ও কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী কারিনা কায়সার।

সকাল ৭টা ৪৫ মিনিটে ভবেরচর বাসষ্টান্ড সংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামে ৪র্থ জানাজা শেষে বাড়ির আঙ্গিনায় তাকে দাফন করা হয়। এর পূর্বে ঢাকায় সব আনুষ্ঠানিকতা ও শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন শেষে কারিনার মরদেহ রবিবার রাতেই নিয়ে আসা হয় নানা বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায়।

এ সময় মা লোপা কায়সার স্থানীয় গণমাধ্যম কর্মীদের অনুরোধ করেন যেন তার মেয়ের দাফন কাফনের ছবি যেন না নেওয়া হয়, মোবাইল জমা রেখে ভিতর যেতে বলেন, এছাড়াও মেয়ের কবরের পাশে মসজিদ নির্মাণের কথাও জানান তিনি।

ভাই সাদ্দাফ হামিদ বলেন, এই বাড়িটা আম্মু ও কারিনা আপুর অনেক পছন্দের একটা জায়গা, আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে, আম্মু স্থির হলে আমরা তা বাস্তবায়ন করবো।

স্মৃতিচারণ করতে গিয়ে স্বজন জুবায়ের জাহাঙ্গীর বলেন, কারিনা ছোট বেলা থেকেই অনেক চঞ্চল, মিশুক ও বিনয়ী ছিলেন এলাকায় আসলে সবার সঙ্গে মিলেমিশে চলতো।

প্রয়াত কারিনা কায়সার উপজেলার পুরান বাউশিয়া সরকার বাড়ির মৃত ডা. আবুল খায়ের বাচ্চু ও ডা. জোহরা খানম পারুলের নাতনী।

উল্লেখ্য, কারিনা কায়সার দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১১ মে) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক জিলুর নিঃশর্ত মুক্তির দাবীতে জগন্নাথপুর প্রেসক্লাব এর মানববন্ধন 

লোহাগড়া স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্যান চালক গ্রেফতার।

তাহিরপুরে গোসল করতে গিয়ে নারী নিখোঁজ, পরে মরদেহ উদ্ধার

জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ ৭২ ঘন্টার মধ‍্যে ছাঁটাইপত্র প্রত‍্যাহার ও বেতন-ভাতা পরিশোধের দাবি

তাহিরপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ এক নারী

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার: জেনেভায় দুই দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নূর আলমের

দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহ্বান

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই ৫ শিশু-কিশোর উদ্ধার, টেকনাফ মডেল থানার সাফল্য

ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নের সাবেক দফাদার আনোয়ার হোসেন আর নেই

১০

ধর্মপাশায় ওয়ার্ল্ড ভিশনের ১৩৭ জন উপকার ভোগীর মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ 

১১

জগন্নাথপুরে মাদক মামলার ৪ আসামী গ্রেপ্তার 

১২

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

১৩

জামালগঞ্জে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত

১৪

ময়মনসিংহ মেডিকেলে ১০ টাকার টিকিটে সেবা নিতে গিয়ে দীর্ঘ ভোগান্তি, রোগীদের নাজেহাল অবস্থাঃ

১৫

যুবদলের আহ্বায়ক সেলিমের নেতৃত্বে শ্রীপুরে আনন্দ মিছিল

১৬

তাহিরপুরে এতিম শিশুকে পাশবিক নির্যাতন, আটক দুই কিশোর

১৭

তাহিরপুরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করলেন এমপি কামরুল 

১৮

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে উত্তর বড়দলে আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহ

১৯

বাগমারা’য় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক: ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের-বিরুদ্ধে

২০