চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নে ফুড ফর দ্যা হাংরীর অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত - আলোর সকাল
ফয়সাল আজম অপু
১৩ মে ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নে ফুড ফর দ্যা হাংরীর অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩নং ঝিলিম ইউনিয়নে আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন সংস্থা ফুড ফর দ্যা হাংরী (FH Bangladesh) এর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে অংশীজনদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে ২০২৬) ঝিলিম ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান। সভায় সভাপতিত্ব করেন তোফির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমনুরা গার্লস স্কুলের প্রধান শিক্ষক কুদরত-ই-খুদা, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফয়সাল আজম অপু, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. কামাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম কোঅর্ডিনেটর উইলিয়াম টুডু, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. বারাকাতুল্লাহ এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা মোসা. তানজিলা। ঐ

এছাড়াও উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর রুপলাল মুরমু (ঝিলিম সিআরসি) ও শীতল চন্দ্র সরকার (আতাহার সিআরসি) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, ফুড ফর দ্যা হাংরী (FH Bangladesh) একটি আন্তর্জাতিক মানবিক ও উন্নয়নমূলক সংস্থা, যা শিশু, পরিবার ও কমিউনিটিকে ক্ষমতায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। সংস্থাটি স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের অংশীদারিত্বে দারিদ্র্য বিমোচন এবং জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

চাঁপাইনবাবগঞ্জে সংস্থাটি শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি ও স্যানিটেশন (WASH) এবং নারী সুরক্ষা বিষয়ক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে “Let’s Learn to Read (LLR)” শিক্ষা উদ্যোগ, “Integrated Community Nutrition (ICN)” প্রকল্প এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম উল্লেখযোগ্য।

এছাড়াও শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, কিশোরীদের পুষ্টি সচেতনতা, কিচেন গার্ডেন ও কি-হোল গার্ডেন স্থাপন, স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ, নিরাপদ সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন এবং কমিউনিটি ক্লিনিকে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের মতো জনকল্যাণমূলক কাজ পরিচালনা করছে বলে সভায় জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের

১

একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে

২

বানিয়াচংয়ে উত্তর-পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা, মাদক ও অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা চাইল পুলিশ

৩

ছাতকে ছনবাড়ী–ইছামতি সড়কে ভারী ট্রাক চলাচল ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

৪

দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  শোভাযাত্রা অনুষ্ঠিত 

৫

বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ

৬

ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রেপ্তার

৭

আমতলীতে  জাতীয় সমবায় দিবস পালন

৮

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

৯

জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১০

দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১১

বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ

১২

ছাতকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধা বৃত্তি পরিক্ষা

১৩

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

১৪

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন।

১৫

কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের 

১৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, ঐক্য ও দেশপ্রেমের আহ্বান

১৭

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত…

১৮

টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন”

১৯

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। 

২০