চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ব্যাটারি গলিয়ে সীসা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৮ জনের কারাদণ্ড, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন - আলোর সকাল
ফয়সাল আজম অপু: নিজস্ব প্রতিবেদক
৫ অগাস্ট ২০২৬, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ব্যাটারি গলিয়ে সীসা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৮ জনের কারাদণ্ড, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরলা ফুলতলা এলাকায় অনুমোদনহীনভাবে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পরিবেশ দূষণের দায়ে ৮ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টা থেকে বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে দেখা যায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই পরিত্যক্ত ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

এ ঘটনায় সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের দায়ের করা প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ৮ জনকে ১ মাস থেকে ৩ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানের অংশ হিসেবে নেসকো-১-এর সহযোগিতায় অবৈধ কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে পুনরায় পরিবেশবিধ্বংসী কার্যক্রম পরিচালনা করা না যায়।

অভিযান পরিচালনায় সদর মডেল থানার পুলিশের দুটি টিম সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১০

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১১

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১২

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৩

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৪

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৫

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৬

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৭

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৮

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

১৯

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

২০