চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১ - আলোর সকাল
বিশেষ প্রতিনিধিঃ ফয়সাল আজম অপু
২৬ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নাচোল থানায় দায়ের করা একটি চুরি মামলার রহস্য উদঘাটন করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মে ২০২৬ তারিখ দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বাদী তার TVS Apache RTR 160 সিসি মোটরসাইকেল (রেজি: নওয়াবগঞ্জ-ল-১১-৫২২৭) নিয়ে নাচোল স্টেশনবাজারের ছাগল হাটে যান। তিনি মোটরসাইকেলটি বাজারের উত্তর পাশে রেখে কোরবানির ছাগল দেখতে যান। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি আর সেখানে নেই।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলের সন্ধান পাওয়া যায়নি। পরে পাশের একটি বাসার সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, এক যুবক মোটরসাইকেলটি চুরি করে ফতেপুর ইউনিয়নের দিকে নিয়ে যাচ্ছে।

এ ঘটনায় বাদী নাচোল থানায় মামলা দায়ের করলে (এফআইআর নং-১৩/২৫-০৫-২০২৬, ধারা-৩৭৯ পেনাল কোড) পুলিশ তদন্ত শুরু করে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস-এর দিকনির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল গঠন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ হারুন অর রশীদের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৫ মে ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে শিবগঞ্জ থানার আড়াইমাড়ি এলাকা থেকে মোঃ জিহাদ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জিহাদ হোসেন শিবগঞ্জ উপজেলার আইড়ামাড়ি গ্রামের বাসিন্দা।

এসময় তার হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

গাইবান্ধা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নাজমুল ইসলাম ফেরদৌসের

সিলেটে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

১০

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

১১

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

১২

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

১৩

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

১৪

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৫

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১৬

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১৭

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১৮

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৯

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

২০