চাঁপাইনবাবগঞ্জে পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা নিরাপদ সড়ক ও উন্নত যাত্রীসেবা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান - আলোর সকাল
ফয়সাল আজম অপু: নিজস্ব প্রতিবেদক
৫ অগাস্ট ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা নিরাপদ সড়ক ও উন্নত যাত্রীসেবা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলা বাস, ট্রাক, মাইক্রো ও অ্যাম্বুলেন্স মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

সভায় সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ, ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ, যাত্রী হয়রানি রোধ, জরুরি রোগী পরিবহনে অ্যাম্বুলেন্সের নির্বিঘ্ন চলাচল এবং দূরপাল্লার পরিবহনের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা এবং জনসেবার মান আরও উন্নত করতে জেলা পুলিশ ও পরিবহন মালিক সমিতির মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় এ বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি যৌথ প্রস্তাব গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল), জেলার বাস, ট্রাক, মাইক্রো ও অ্যাম্বুলেন্স মালিক সমিতির প্রতিনিধিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং জনগণকে উন্নত সেবা প্রদান একটি যৌথ দায়িত্ব। জেলা পুলিশ পরিবহন সংশ্লিষ্ট সকল অংশীজনকে সঙ্গে নিয়ে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং আইন মেনে পরিবহন ব্যবস্থা পরিচালনায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে।”

তিনি আরও বলেন, “জনগণের নিরাপত্তা ও সেবার স্বার্থে জেলা পুলিশ সবসময় পরিবহন খাতের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০