চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধার ২২ মোবাইল, মালিকদের হাতে হস্তান্তর - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১৩ নভেম্বর ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধার ২২ মোবাইল, মালিকদের হাতে হস্তান্তর

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উদ্ধার করা এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ উপলক্ষে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যদের আন্তরিক প্রচেষ্টা, পেশাদারিত্ব ও প্রযুক্তির ব্যবহারে এসব ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। এ সময় পুলিশ সুপার মোবাইল ফোন উদ্ধারে দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

থানাভিত্তিক উদ্ধার কার্যক্রমের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা থেকে ১৪টি, শিবগঞ্জ থানা থেকে ২টি এবং নাচোল থানা থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ২২টি মোবাইল ফোন।

দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মালিকরা। এ সময় তাঁরা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

জেলা পুলিশের এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও ইতিবাচক মনোভাব আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোহাগদল ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে সিভি জমা দিলেন সোহেল মৃধা

১

দৈহারী ইউপি নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন পেতে পলাশ মন্ডলের জীবনবৃত্তান্ত (সিভি) জমা

২

ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার সম্মেলন সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

৩

শেরপুরে জাসাস সদর উপজেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ নাটক গরিবের মেয়ে,

৪

শেরপুরে ব্যাংক চেক নগদ টাকা ও গাড়ি অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে,

৫

নেছারাবাদে গ্রাম পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন 

৬

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।।

৭

গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু

৮

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

৯

বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন-

১০

সাতক্ষীরার কালিগঞ্জে মেম্বারের গুদামে ৮০৩ বস্তা সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

১১

চেয়ারম্যানের চেয়ার নয়, সেবক হতে চাই- চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া

১২

বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে!

১৩

ছাতকে ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা,তদন্তে সিআইডি

১৪

দুমকির তিন ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

১৫

বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

১৬

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ, আহত পথচারী; আতঙ্কের মধ্যে পাল্টা ছাত্রদলের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ২৫ গ্রাম হেরোইনসহ আটক ৩, জব্দ ২ ইজিবাইক

১৮

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধার ২২ মোবাইল, মালিকদের হাতে হস্তান্তর

১৯

ম্যাক্স হাসপাতালের মালিকানা নিয়ে উত্তেজনা, ডা. ইসমাইলের চেম্বার বন্ধ; এনডিএফ থেকেও বহিষ্কার

২০