ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রেপ্তার - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৮ নভেম্বর ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি: ফজল উদ্দিন 

সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে ৯০টি ভারতীয় শাড়ি ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা শাড়ির আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা এবং সিএনজিচালিত অটোরিকশার মূল্য ৩ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কামাল হোসেন, পিপিএমের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. আবদুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। গত ৭ নভেম্বর ২০২৬ তারিখে ছাতক-গোবিন্দগঞ্জ মহাসড়কের পূর্ব পাশে কালারুকা ইউনিয়নের মাধবপুর এলাকায় মান্নান মিয়ার বাড়ির সামনে রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার উত্তর কুলাউড়া গ্রামের আবদুল জলিলের ছেলে মো. জুবায়ের (২০) এবং একই উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাগমারা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে শেখ আবদুল্লা (২১)। শেখ আবদুল্লা পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে থাকা সিএনজিচালিত অটোরিকশা থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন রঙের ৯০টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০টি করে শাড়ি ছিল। উদ্ধার করা প্রতিটি শাড়ির আনুমানিক মূল্য ৪ হাজার টাকা হিসেবে মোট মূল্য দাঁড়ায় ৩ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া শাড়ি পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় এসআই মো. আবদুল জলিল বাদী হয়ে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)(২)/২৫ডি ধারায় মামলা দায়ের করেছেন। মামলাটি ৮ নভেম্বর ২০২৬ তারিখে ছাতক থানার মামলা নং ১৫ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, পিপিএম জানান, গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের

১

একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে

২

বানিয়াচংয়ে উত্তর-পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা, মাদক ও অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা চাইল পুলিশ

৩

ছাতকে ছনবাড়ী–ইছামতি সড়কে ভারী ট্রাক চলাচল ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

৪

দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  শোভাযাত্রা অনুষ্ঠিত 

৫

বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ

৬

ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রেপ্তার

৭

আমতলীতে  জাতীয় সমবায় দিবস পালন

৮

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

৯

জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১০

দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১১

বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ

১২

ছাতকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধা বৃত্তি পরিক্ষা

১৩

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

১৪

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন।

১৫

কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের 

১৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, ঐক্য ও দেশপ্রেমের আহ্বান

১৭

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত…

১৮

টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন”

১৯

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। 

২০