জগন্নাথপুরে মুয়াজ্জিনকে রাজকীয় বিদায় দিলেন এলাকাবাসী  - আলোর সকাল
হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
৪ জুলাই ২০২৬, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে মুয়াজ্জিনকে রাজকীয় বিদায় দিলেন এলাকাবাসী 

জগন্নাথপুরে মসজিদের মুয়াজ্জিন মোঃ গোলাম কবিরকে ব্যতিক্রমী সংবর্ধনার মধ্য দিয়ে রাজকীয় বিদায় দিয়েছেন এলাকাবাসী।

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ ২৩ বছর ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সহিত মুয়াজ্জিন এর দায়িত্ব পালন করে আসছিলেন, জগন্নাথপুর পৌর শহরের ভবানীপুর গ্রাম নিবাসী মোঃ গোলাম কবির।তাঁহার এই কর্মজীবনকে শ্রদ্ধা জানিয়ে ৩ রা জুলাই বাদ জুম্মা উত্তর জগন্নাথপুরবাসী তাঁকে মগদ অর্থ, সম্মাননা ক্রেষ্ট ও উপহারসামগ্রী প্রদান করেছেন। এবং এলাকার যুব সমাজ ও মুসল্লিদের আয়োজনে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে মুয়াজ্জিন মোঃ গোলাম কবিরকল মসজিদ প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাঁহার নিজ বাড়ি ভবানীপুর গ্রামে পৌঁছে দেওয়া হয়।এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ ব্যাপারে উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা বলেন, গোলাম কবির দীর্ঘ ২৩ বছর অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে মসজিদের সেবা করে গেছেন। তাঁহার অবদান এলাকাবাসী সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁহার ভবিষ্যৎ জীবন সুখ-শান্তি ও সু-স্বাস্থ্যে কাটুক এই কামনা করছি।

ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে বিদায়ী মুয়াজ্জিন মোঃ গোলাম কবির বলেন, এমন ব্যতিক্রমী বিদায়ে এলাকার যুবক ও মুসল্লীদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন আমার বাকী জীবন সততা নিষ্ঠার সাথে কাজ করার তৌফিক দান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০