তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি'র দুই কর্মকর্তার বিরুদ্ধে। - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
১১ অগাস্ট ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

সুনামগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদনের অগ্রগতি জানতে গিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুই কর্মকর্তার হাতে অসদাচরণ, কুরুচিপূর্ণ মন্তব্য ও হুমকির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও আইনি সহায়তা চেয়ে জেলা লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহক মো. মোছাদ্দেক আলী। তিনি সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব তেঘরিয়া এলাকার বাসিন্দা।

অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন, সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদ এবং উপ-সহকারী প্রকৌশলী আশীষ সিংহ।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয়ে একটি তথ্য চেয়ে আবেদন করেন মো. মোছাদ্দেক আলী। পরে ৩ আগস্ট দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে আবেদনের অগ্রগতি জানতে তিনি অফিসে যান।

অভিযোগকারীর দাবি, আবেদনের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দুই কর্মকর্তা তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশালীন ও আক্রমণাত্মক আচরণ করেন। একপর্যায়ে উপস্থিত লোকজনের সামনে তাঁকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভিত্তিহীনভাবে ‘নেশাগ্রস্ত’ বলে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এছাড়া কার্যালয় থেকে বের করে দেওয়া এবং তাঁর নামে থাকা বৈধ বিদ্যুৎ মিটারে সমস্যা সৃষ্টি ও লাইনের ক্ষতিসাধন করার হুমকি দেন।

ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে ভুক্তভোগী বলেন, ভবিষ্যতে আমার বিদ্যুৎ মিটারে বা লাইনে কোনো ঝামেলা বা ক্ষতি হলে তার জন্য এই কর্মকর্তারাই দায়ী থাকবেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত প্রতিকার দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী আশীষ সিংহ বলেন, তিনি তথ্যের জন্য আবেদন করেছেন। তবে তথ্য চাইলেই আমরা সরাসরি দিতে পারি না। নিয়ম অনুযায়ী আবেদনের তথ্য আমাদের জনসংযোগ ও পরিসংখ্যান অধিদপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে তথ্য এলেই তাঁকে দেওয়া হবে।

কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, উনাকে আমরা কোনো অপমানজনক কথা বলেছি বলে আমার জানা নেই।

অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে ৯ আগস্ট সুনামগঞ্জ পিডিবি কার্যালয়ে গিয়ে নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদকে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, তিনি দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করছেন। পরবর্তীতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১০

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১১

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১২

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৩

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

১৪

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিনমুজুরের মানববন্ধন

১৫

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

১৬

তাহিরপুরে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের কর্মশালা

১৭

তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৮

তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু।

১৯

৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বর্তমান মেম্বার ইয়াকুব হোসেন।

২০