তাহিরপুরে ইরা কর্তৃক হইফা ২০২৬ প্রকল্পের কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
১৬ জুলাই ২০২৬, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে ইরা কর্তৃক হইফা ২০২৬ প্রকল্পের কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এফ্যারটস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) কর্তৃক বাস্তবায়িত মাল্টিসার ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় এবং জিএফএফও (GFFO)-এর আর্থিক সহায়তায় টুগেদার- ২.০ প্রকল্পের আওতায় হইফা ২০২৬ কার্যক্রম এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার তাহিরপুর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব আলী আহমদ মুরাদ, দক্ষিণ শ্রীপুর এবং তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশন ও সি এন আর এস এর প্রতিনিধিরা।

মাঠ স্বমন্বয়কারী নাজমুন নাহার মনির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইরার নির্বাহী পরিচালক জনাবা ফাহমিদা আক্তার।

সভায় টুগেদার ২.০ প্রকল্পের সমন্বয়কারী প্রসূন রায় হইফা ২০২৬ কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি, সময়সূচি, অংশীজন নির্বাচন প্রক্রিয়া, জবাবদিহিতা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের ভূমিকা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।

সভায় উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন মাঠ পর্যায়ের কর্মীদের সমন্বয়ে প্রকৃত অংশীজনের তালিকা যাচাই বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা কার্যক্রমের সফল বাস্তবায়নে সকল পক্ষের সমন্বিত উদ্যোগ ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হবে । পাশাপাশি প্রকল্পের সকল কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলকে মূল্যবান মতামত ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয় এবং টুগেদার প্রকল্পের হইফা ২০২৬ কার্যক্রমের এর সফল বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০