
আসন্ন ৪নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার কথা জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এনাম উদ্দিন তালুকদার। তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
মোঃ এনাম উদ্দিন তালুকদার ৪নং বড়দল উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম তমিজ উদ্দিন তালুকদার-এর সু-যোগ্য ভাতিজা এবং সাবেক চেয়ারম্যান মরহুম নিজাম উদ্দিন তালুকদার-এর সু-যোগ্য পুত্র। পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে ইউনিয়নের মানুষের সঙ্গে তাদের পরিবারের সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনারা আমাকে চেনেন ও জানেন। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার পথচলার অনুপ্রেরণা।”
তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করার পাশাপাশি এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চান।
এদিকে তাঁর প্রার্থিতাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলোচনা শুরু হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মোঃ এনাম উদ্দিন তালুকদার আসন্ন ৪নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
মন্তব্য করুন