শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরিফ এবং ইমাম-মুয়াজ্জিনদের মাঝে হাজী রুমাল বিতরণ করেছে বেলকুচি মডেল প্রেসক্লাব।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকালে বেলকুচি মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা ও বেলকুচি মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার।
বেলকুচি সরকারি কলেজের সাবেক ভিপি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বেলকুচি মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মোখলেসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও প্রেসক্লাবের উপদেষ্টা শফিকুল ইসলাম শফি, মুকুন্দগাতী বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, মুকুন্দগাতী বাজার বণিক সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা হেলাল উদ্দিন প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা জাহিদুল হক মুক্তার এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আমানুল্লাহ আমান।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি মডেল প্রেসক্লাবের সভাপতি রোকন উদ্দিন প্রামাণিক, সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসাইন, সহ-সভাপতি হাবিবুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আশিকুল ইসলাম, অর্থ সম্পাদক মিন্টু মিয়া এবং কার্যকরী সদস্য সুমন আহমেদ, জুবায়ের হোসেন ও তানজিম আহমেদ রিয়ালসহ অন্যরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরিফ এবং ইমাম ও মুয়াজ্জিনদের হাতে হাজী রুমাল তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ উপহারগুলোর মধ্যে পবিত্র আল-কুরআন অন্যতম। এটি মানুষের জন্য হেদায়েত, শান্তি ও কল্যাণের পথনির্দেশক। মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরিফ তুলে দেওয়ার মতো মহৎ ও ধর্মীয় উদ্যোগ গ্রহণ করায় তাঁরা বেলকুচি মডেল প্রেসক্লাবের প্রতি আন্তরিক প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এ মহতী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সংগঠনের সব সদস্যের প্রতি দোয়া ও শুভকামনা জানান।
বেলকুচি মডেল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং মাদ্রাসার শিক্ষার্থীদের পবিত্র কুরআন শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের মাঝেও হাজী রুমাল বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বেলকুচি মডেল প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মন্তব্য করুন