আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. হাদিরুজ্জামান (হাদির) উদ্যোগে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে প্রার্থীর নিজ বাড়িতে আয়োজিত এ সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা বয়সী মানুষের উপস্থিতি ছিল।
উঠান বৈঠকে এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক প্রত্যাশা এবং ওয়ার্ডের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা নিজেদের মতামত, প্রত্যাশা ও এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন। পাশাপাশি এসব সমস্যা সমাধানে ভবিষ্যৎ জনপ্রতিনিধির কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় মেম্বার পদপ্রার্থী মো. হাদিরুজ্জামান (হাদির) বলেন, এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয় ও সুসম্পর্ক রয়েছে। তিনি এই এলাকারই সন্তান উল্লেখ করে বলেন, মানুষের দোয়া, সমর্থন ও ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়নসহ এলাকার প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি নিয়ে কাজ করাই হবে তাঁর অন্যতম লক্ষ্য। উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে এলাকাবাসীর মতামত ও সহযোগিতাকেও গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভায় স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নিজের পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন হাদিরুজ্জামান। এ সময় এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে জনপ্রতিনিধির দায়িত্ব ও ভূমিকা নিয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এ উঠান বৈঠকটি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের একটি সুযোগ তৈরি করেছে।
মন্তব্য করুন