বিক্রিত কয়লা বুঝে না নেওয়া ও পাওনা টাকা পরিশোধ না করার অভিযোগ - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২৬ নভেম্বর ২০২৬, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিক্রিত কয়লা বুঝে না নেওয়া ও পাওনা টাকা পরিশোধ না করার অভিযোগ

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কাছে ব্যবসায়ী নূর মিয়ার লিখিত আবেদন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে বিক্রিত কয়লা বুঝে না নেওয়া, পাওনা টাকা পরিশোধ না করা এবং অবশিষ্ট কয়লা অন্যত্র বিক্রি করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর সর্দার ও ইসমাইল সর্দারের বিরুদ্ধে। এ ঘটনায় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কাছে লিখিত আবেদন করেছেন মেসার্স আলমগীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কয়লা ব্যবসায়ী মোঃ নূর মিয়া।

আবেদনে নূর মিয়া উল্লেখ করেন, গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চারাগাঁওয়ের জাহাঙ্গীর সর্দার ও ইসমাইল সর্দার যৌথভাবে তাঁর কাছ থেকে প্রতি মেট্রিক টন ১৬ হাজার টাকা দরে আনুমানিক ২১৫ টন কয়লা কেনার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী কয়লার মোট মূল্য নির্ধারণ করা হয় ৩৪ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে ৩৪ লাখ টাকা একসঙ্গে পরিশোধ এবং অবশিষ্ট টাকা কয়লা পরিমাপের সময় দেওয়ার কথা ছিল। এ সময় উত্তরা ব্যাংকের মাধ্যমে তাঁকে ১০ লাখ টাকা দেওয়া হয়।

পরবর্তীতে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ক্রেতারা ১৫২ মেট্রিক টন কয়লা পরিমাপ করে নিয়ে যান। ওই কয়লার মূল্য দাঁড়ায় ২৪ লাখ ৩২ হাজার টাকা। নূর মিয়ার দাবি, এ পর্যন্ত তাঁকে মোট ২০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। ফলে নেওয়া কয়লার বিপরীতে ৪ লাখ ৩২ হাজার টাকা পাওনা রয়েছে।

তিনি অভিযোগ করেন, পাওনা টাকা পরিশোধের কথা বলে বারবার সময় নেওয়া হলেও তা পরিশোধ করা হচ্ছে না। একই সঙ্গে অবশিষ্ট কয়লা অন্য কোথাও বিক্রি করতে বাধা দেওয়া হচ্ছে। অন্য ব্যবসায়ীর ডিপোতে সাময়িকভাবে রাখা কয়লা সরিয়ে নেওয়ার জন্য প্রতিদিন তাগাদা দেওয়া হচ্ছে। কয়লা পাহারা দিতে নিয়মিত পাহারাদার রাখতে হচ্ছে এবং এর মধ্যে আনুমানিক ১০ থেকে ১২ টন কয়লা চুরি হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

আবেদনে নূর মিয়া আরও উল্লেখ করেন, বড়ছড়ার জাহের আলীর সঙ্গে তাঁর যৌথ ব্যবসা রয়েছে। তাঁদের ব্যবসায় আনুমানিক ১৭ লাখ টাকা প্রায় তিন বছর ধরে বকেয়া রয়েছে। ওই টাকা সমানভাবে পরিশোধের কথা থাকলেও জাহের আলী তাঁর কাছ থেকে পুরো টাকা দাবি করছেন বলে অভিযোগ করেন নূর মিয়া। এ নিয়ে সবুজ চেয়ারম্যানের সহযোগিতায় বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। এমনকি তাঁর ম্যানেজারকে মারধরের জন্য উদ্যত হওয়ার অভিযোগও তোলেন তিনি।

নূর মিয়ার অভিযোগ, এ বিরোধকে কেন্দ্র করে ইসমাইল সর্দার চারাগাঁও থেকে তাঁর ৪০ মেট্রিক টন কয়লা জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম বিষয়টিকে বড়ছড়ার ব্যবসায়িক বিরোধ হিসেবে উল্লেখ করে তা বড়ছড়ায় সমাধানের কথা বলেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, তিনি ডায়াবেটিসে আক্রান্ত ও অসুস্থ। এ পরিস্থিতিতে পাওনা টাকা আদায় এবং কয়লা নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য বিভিন্নজনের কাছে ঘুরে বেড়াচ্ছেন। ইসমাইল সর্দারের মামার মাধ্যমে তাঁকে ডেকে নেওয়া হলেও রাত ১১টা পর্যন্ত অপেক্ষা করার পরও বিরোধ নিষ্পত্তির জন্য ইসমাইল সর্দার উপস্থিত হননি বলে অভিযোগ করেন তিনি।

আবেদনে নূর মিয়া বলেন, জাহাঙ্গীর সর্দার ও ইসমাইল সর্দার একে অপরের কথা বলছেন, অন্যদিকে গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদকও একে অপরের কাছে বিষয়টি পাঠাচ্ছেন। ফলে তিনি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

এ অবস্থায় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কাছে অভিযোগের বিষয়গুলো যাচাই-বাছাই করে পাওনা টাকা আদায়, কয়লা নিয়ে বিরোধ নিষ্পত্তি এবং তাঁকে দুর্ভোগ থেকে মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন ব্যবসায়ী মোঃ নূর মিয়া।

এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর সর্দার, ইসমাইল সর্দার, জাহের আলী ও সবুজ চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

১

দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ২৯

২

বিক্রিত কয়লা বুঝে না নেওয়া ও পাওনা টাকা পরিশোধ না করার অভিযোগ

৩

ইসলামী ছাত্র আন্দোলন থেকে যুব আন্দোলনে নতুন অধ্যায়, তাহিরপুরে সাধারণ সম্পাদক হলেন এক সাবেক ছাত্রনেতা

৪

বড়দল উত্তর ইউপির ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আক্তার হোসেন

৫

তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

৬

তাহিরপুরে গরুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নারী ও গরুর মৃত্যু

৭

ফুলবাড়ীয়া ইউনিয়নকে সুন্দর ও মাদকমুক্ত গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মামুদ রানা সরকারের প্রত্যয়

৮

আদমদীঘিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত!!

৯

আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

১০

বড়দল দক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় নুরুল ইসলাম নুরুল

১১

শেরপুরের শ্রীবরদীতে জ্বালানি তেল কম দেওয়ায় দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

১২

শেরপুরে শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় সময় দুই কিশোর আটক হয়েছে ,পলাতক ৩ মানব পাচারকারী, 

১৩

কালিগঞ্জে পুলিশি অভিযানে আটক-৩ 

১৪

ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বারদের জন্য ৪২ প্রতীক নির্ধারণ, বাদ দলীয় মার্কা

১৫

দিরাইয়ে ওয়াক্‌ফ ও খাসজমি নিয়ে বিরোধ: ৪.৬২ একর ভূমি ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

১৬

বাদাঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আজিজুর রহমান

১৭

প্রশাসনিক গাফিলতিতে শিক্ষার্থীর ভবিষ্যৎ—মিঠামইনের ঘটনা কী বার্তা দেয়?

১৮

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন   

১৯

সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

২০