বাদাঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আজিজুর রহমান - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২৪ নভেম্বর ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাদাঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আজিজুর রহমান

ষ্টাফ রিপোর্টার 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে জমে উঠেছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণা। চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার, গ্রাম সবখানেই চলছে প্রার্থী বাছাই, জনপ্রিয়তা ও রাজনৈতিক সমীকরণ নিয়ে নানা হিসাব-নিকাশ। এমন পরিস্থিতিতে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, দলীয় আনুগত্য এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন যুবদল নেতা আজিজুর রহমান।

দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা যুবদল নেতা আজিজুর রহমান এখন বাদাঘাট ইউনিয়নের রাজনীতিতে আলোচিত নাম। দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ, সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে পুঁজি করে চেয়ারম্যান পদে নিজের অবস্থান তৈরি করছেন এই যুবদল নেতা।

সূত্রে জানা যায়, মো. আজিজুর রহমান বর্তমানে সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য এবং তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২০ সালে জেলা যুবদলের সাংগঠনিক টিমের তাহিরপুর উপজেলা শাখার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এর আগে বাদাঘাট আঞ্চলিক শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবদলের সাংগঠনিক পর্যায় পর্যন্ত দীর্ঘ পথচলায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ তৈরি হয়েছে। শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর সম্পৃক্ততা। তিনি তাহিরপুর অগ্রণী মোটরসাইকেল সমবায় সমিতির সভাপতি, সুবিতাজ মোটরসাইকেল সমবায় সমিতির সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি এবং বাদাঘাট ভ্রাতৃত্ব ফাউন্ডেশনের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক কমিটির সদস্য এবং উপদেষ্টা গণকল্যাণ ফাউন্ডেশনের সঙ্গেও যুক্ত রয়েছেন। এসব সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার মধ্য দিয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ গড়ে উঠেছে চোখে পড়ার মতো।

বিএনপি নেতা আজিজুর রহমানের রাজনৈতিক জীবনের আরেকটি আলোচিত দিক হলো, ব্যক্তিগত ভাবে কখনো দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেননি। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা না করা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ না থাকার বিষয়টি তাঁর সমর্থকেরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করতে পারবেন।

১৯৮৩ সালের ৮ অক্টোবর ঐতিহ্যবাহী কামড়াবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন যুবদল নেতা আজিজুর রহমান। তাঁর পিতা আশু মিয়া এবং মাতা জমিলা খাতুন।

বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি সাইদ বেপারি বলেন, আলোচনায় আসা আজিজুর রহমান বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। দীর্ঘদিন ধরে তিনি দলের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে আসছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হলে বিজয়ী হবেন এবং ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা ও সামাজিক অগ্রগতির পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে পারবেন বলে আমরা আশাবাদী।

সাবেক ওয়ার্ড সভাপতি আজিজুল তালুকদার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আজিজুর রহমান ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেছেন। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততা রয়েছে। দল তাঁকে মনোনয়ন দিলে তার বিজয় সুনিশ্চিত হবে আসা করি আমরা।

নিজের নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে যুবদল নেতা আজিজুর রহমান বলেন, আমার রাজনীতির হাতেখড়ি ছাত্রদল থেকে। আওয়ামীলীগ সরকারের আমলে গত ১৭ বছর ধরে মামলা-হামলা ও নানা প্রতিকূলতার শিকার হয়েছি। কিন্তু কোনো বাধাই আমাকে দল থেকে বিচ্যুত করতে পারেনি। আমি কখনো দল ছেড়ে যাইনি। বিএনপি দলীয় মনোনয়ন পেলে আমার বিজয় সুনিশ্চিত হবে বলে আমি আশাবাদী।

তিনি আরো বলেন, বাদাঘাট ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ, এলাকার উন্নয়ন এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আমার বিশ্বাস এ ইউনিয়নের ভোটাররা তাঁদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় সময় দুই কিশোর আটক হয়েছে ,পলাতক ৩ মানব পাচারকারী, 

১

কালিগঞ্জে পুলিশি অভিযানে আটক-৩ 

২

ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বারদের জন্য ৪২ প্রতীক নির্ধারণ, বাদ দলীয় মার্কা

৩

দিরাইয়ে ওয়াক্‌ফ ও খাসজমি নিয়ে বিরোধ: ৪.৬২ একর ভূমি ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

৪

বাদাঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আজিজুর রহমান

৫

প্রশাসনিক গাফিলতিতে শিক্ষার্থীর ভবিষ্যৎ—মিঠামইনের ঘটনা কী বার্তা দেয়?

৬

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন   

৭

সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

৮

৪৪ কেজি গাঁজাসহ তাহিরপুরে ইসলাম উদ্দিন গ্রেপ্তার

৯

নগর কীর্তনের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে লোকনাথ বাবার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন

১০

মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ পরিবার পেল ৪৮ ছাগল, শ্রেণিকক্ষ নির্মাণে সহায়তার ঘোষণা

১১

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির।

১২

দৈনিক আলোর সকালের বার্তা সম্পাদক হলেন মধ্যনগরের কাইয়ুম বাদশাহ

১৩

১৪

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হাজী মো. সবুজ আলমের মনোনয়ন বৈধ

১৫

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: হাজী মো:সবুজ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

১৬

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ

১৭

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলী আহমদের মনোনয়ন বৈধ

১৮

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকরী সদস্য পদে শেখ আলী মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

বাদাঘাট ইউপি চেয়ারম্যান হিসেবে আবুল কালাম আজাদকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা

২০