ফুলবাড়ীয়া প্রতিনিধি:
আসন্ন ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন মোঃ মামুদ রানা সরকার।
তিনি ফুলবাড়ীয়া ইউনিয়নকে একটি নান্দনিক, উন্নত ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর নির্বাচনী ভাবনায় রয়েছে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা, জনসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করা।
মোঃ মামুদ রানা সরকার সাধারণ সম্পাদক, মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, ফুলবাড়ীয়া উপজেলা শাখা। পাশাপাশি তিনি ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ফুলবাড়ীয়া ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা তাঁর।
এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মামুদ রানা সরকার।
স্লোগান: নান্দনিক সুন্দর ইউনিয়ন নির্মাণে পরিকল্পিত, মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হই।
মন্তব্য করুন