তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২৫ নভেম্বর ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বেলা ২টায় তাহিরপুর বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি এইচ কে এম মুহিবুর রহমান মহিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ সামছুজ্জামান তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হাফিজ শেখ রফিকুল ইসলাম হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কে এম মামুনুর রশীদ।

সম্মেলনে বক্তারা যুবসমাজকে ইসলামী আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথি ২০২৭-২০২৮ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে হাফেজ সামছুজ্জামান তালুকদার, সহ-সভাপতি হিসেবে হাফেজ কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সম্পাদক হিসেবে কে এম মাজহারুল ইসলাম মাজহারকে দায়িত্ব প্রদান করা হয়।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন এবং তাহিরপুর উপজেলার যুবসমাজকে ইসলামী মূল্যবোধে উজ্জীবিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়দল উত্তর ইউপির ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আক্তার হোসেন

১

তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

২

তাহিরপুরে গরুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নারী ও গরুর মৃত্যু

৩

ফুলবাড়ীয়া ইউনিয়নকে সুন্দর ও মাদকমুক্ত গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মামুদ রানা সরকারের প্রত্যয়

৪

আদমদীঘিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত!!

৫

আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

৬

বড়দল দক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় নুরুল ইসলাম নুরুল

৭

শেরপুরের শ্রীবরদীতে জ্বালানি তেল কম দেওয়ায় দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

৮

শেরপুরে শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় সময় দুই কিশোর আটক হয়েছে ,পলাতক ৩ মানব পাচারকারী, 

৯

কালিগঞ্জে পুলিশি অভিযানে আটক-৩ 

১০

ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বারদের জন্য ৪২ প্রতীক নির্ধারণ, বাদ দলীয় মার্কা

১১

দিরাইয়ে ওয়াক্‌ফ ও খাসজমি নিয়ে বিরোধ: ৪.৬২ একর ভূমি ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

১২

বাদাঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আজিজুর রহমান

১৩

প্রশাসনিক গাফিলতিতে শিক্ষার্থীর ভবিষ্যৎ—মিঠামইনের ঘটনা কী বার্তা দেয়?

১৪

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন   

১৫

সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

১৬

৪৪ কেজি গাঁজাসহ তাহিরপুরে ইসলাম উদ্দিন গ্রেপ্তার

১৭

নগর কীর্তনের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে লোকনাথ বাবার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন

১৮

মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ পরিবার পেল ৪৮ ছাগল, শ্রেণিকক্ষ নির্মাণে সহায়তার ঘোষণা

১৯

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির।

২০