শেরপুরে প্রথমবার নারী ম্যারাথন, ৫ কিলোমিটার দৌড়ে অংশ নিলেন বিভিন্ন বয়সী নারী - আলোর সকাল
Abdul Mannan
২৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে প্রথমবার নারী ম্যারাথন, ৫ কিলোমিটার দৌড়ে অংশ নিলেন বিভিন্ন বয়সী নারী

মোতাহার হোসেন, স্টাফ রিপোর্টার

নারীর সুস্বাস্থ্য, আত্মবিশ্বাস ও ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিতে শেরপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ৫ কিলোমিটার নারী ম্যারাথন। নজরুল বর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে বিভিন্ন বয়সী নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে ম্যারাথনটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ কিলোমিটার দৌড় শেষে অংশগ্রহণকারীরা ডিসি উদ্যানে পৌঁছান।

ম্যারাথনে অংশ নেওয়া নারীরা জানান, এটি শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং নিজেদের সক্ষমতা ও আত্মবিশ্বাস প্রকাশের অনন্য সুযোগ। অনেকের কাছেই এমন আয়োজনে অংশ নেওয়া ছিল প্রথম অভিজ্ঞতা। তাঁদের মতে, নিয়মিত এ ধরনের আয়োজন করা হলে নারীরা শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়ে আরও সচেতন হবেন এবং খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠবেন।

একজন অংশগ্রহণকারী বলেন, ‘প্রথমবারের মতো এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। শুরুতে কিছুটা ভয় ও সংকোচ থাকলেও দৌড় শুরু করার পর তা কেটে যায়। ভবিষ্যতেও এমন আয়োজনে অংশ নিতে চাই।’

অনুষ্ঠানে মুঠোফোনে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানো এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। নারীরা যেন নিজেদের সক্ষমতা প্রকাশের সুযোগ পান, সে লক্ষ্যেই শেরপুরে প্রথমবারের মতো নারী ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও নারীদের উৎসাহিত করতে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাকিল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার এবং পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের মতে, নারীদের নিয়ে এমন আয়োজন ঘরের বাইরে এসে খেলাধুলা ও শরীরচর্চায় অংশ নিতে আরও উৎসাহিত করবে। পাশাপাশি নারীদের সুস্বাস্থ্য, আত্মবিশ্বাস ও সামাজিক অংশগ্রহণ বৃদ্ধিতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“আমি ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই”—মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম

১

বাদাঘাটে মোল্লাপাড়া নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন আবুল কালাম আজাদ

২

শেরপুরে প্রথমবার নারী ম্যারাথন, ৫ কিলোমিটার দৌড়ে অংশ নিলেন বিভিন্ন বয়সী নারী

৩

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির একাংশের বিক্ষোভ সমাবেশ

৪

লোহাগড়ায় জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু, ঘটনাস্থল পরিদর্শনে ওসি শরিফুল ইসলাম

৫

লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

৬

নতুন বাজার মোড়ে সড়ক দুর্ঘটনা, আহত ৩; ফুটপাত-ড্রেন নির্মাণে জটিলতা

৭

অতীতের আক্ষেপ তুলে ধরে উঠান বৈঠকে আবেগাপ্লুত হযরত আলী, নতুন করে চাইলেন মানুষের আস্থা ও সহযোগিতা

৮

সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

৯

দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ২৯

১০

বিক্রিত কয়লা বুঝে না নেওয়া ও পাওনা টাকা পরিশোধ না করার অভিযোগ

১১

ইসলামী ছাত্র আন্দোলন থেকে যুব আন্দোলনে নতুন অধ্যায়, তাহিরপুরে সাধারণ সম্পাদক হলেন এক সাবেক ছাত্রনেতা

১২

বড়দল উত্তর ইউপির ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আক্তার হোসেন

১৩

তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

১৪

তাহিরপুরে গরুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নারী ও গরুর মৃত্যু

১৫

ফুলবাড়ীয়া ইউনিয়নকে সুন্দর ও মাদকমুক্ত গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মামুদ রানা সরকারের প্রত্যয়

১৬

আদমদীঘিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত!!

১৭

আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

১৮

বড়দল দক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় নুরুল ইসলাম নুরুল

১৯

শেরপুরের শ্রীবরদীতে জ্বালানি তেল কম দেওয়ায় দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

২০