লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল - আলোর সকাল
Abdul Mannan
২৭ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

ছবি: দৈনিক আলোর সকাল

 

লুৎফর সিকদার, নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ

আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর জেলার সদর উপজেলাসহ পাঁচটি উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। এর মধ্যে কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল গাড়ির সামনেই মশাল মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যার পর বিভিন্ন স্থানে আকস্মিক এসব কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন করে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার সন্ধ্যার পর গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় এসব বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচির পক্ষে নিজেদের অবস্থান জানান দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মশাল মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় একই সড়ক দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টহল গাড়ি চলাচল করছিল। টহল গাড়ির উপস্থিতির মধ্যেই মিছিলকারীদের স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, কোটালীপাড়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি লেক পার্ক ঘুরে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান আজরা বলেন, আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে সারা দেশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছেন। কোটালীপাড়াও এর ব্যতিক্রম নয়। আগামীকালও মশাল মিছিল চলবে। ইতোমধ্যে জেলা আওয়ামী লীগ আট দফা দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। অনতিবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করতে হবে।

একই সময়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকাতেও মশাল মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হয়ে বিক্ষোভ ও মিছিল করার খবর পাওয়া গেছে।

লকডাউন কর্মসূচির আগে সন্ধ্যার পর জেলার বিভিন্ন স্থানে একযোগে এসব কর্মসূচি পালনের ঘটনায় গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

সব মিলিয়ে আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“আমি ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই”—মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম

১

বাদাঘাটে মোল্লাপাড়া নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন আবুল কালাম আজাদ

২

শেরপুরে প্রথমবার নারী ম্যারাথন, ৫ কিলোমিটার দৌড়ে অংশ নিলেন বিভিন্ন বয়সী নারী

৩

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির একাংশের বিক্ষোভ সমাবেশ

৪

লোহাগড়ায় জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু, ঘটনাস্থল পরিদর্শনে ওসি শরিফুল ইসলাম

৫

লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

৬

নতুন বাজার মোড়ে সড়ক দুর্ঘটনা, আহত ৩; ফুটপাত-ড্রেন নির্মাণে জটিলতা

৭

অতীতের আক্ষেপ তুলে ধরে উঠান বৈঠকে আবেগাপ্লুত হযরত আলী, নতুন করে চাইলেন মানুষের আস্থা ও সহযোগিতা

৮

সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

৯

দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ২৯

১০

বিক্রিত কয়লা বুঝে না নেওয়া ও পাওনা টাকা পরিশোধ না করার অভিযোগ

১১

ইসলামী ছাত্র আন্দোলন থেকে যুব আন্দোলনে নতুন অধ্যায়, তাহিরপুরে সাধারণ সম্পাদক হলেন এক সাবেক ছাত্রনেতা

১২

বড়দল উত্তর ইউপির ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আক্তার হোসেন

১৩

তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

১৪

তাহিরপুরে গরুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নারী ও গরুর মৃত্যু

১৫

ফুলবাড়ীয়া ইউনিয়নকে সুন্দর ও মাদকমুক্ত গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মামুদ রানা সরকারের প্রত্যয়

১৬

আদমদীঘিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত!!

১৭

আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

১৮

বড়দল দক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় নুরুল ইসলাম নুরুল

১৯

শেরপুরের শ্রীবরদীতে জ্বালানি তেল কম দেওয়ায় দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

২০