সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির একাংশের বিক্ষোভ সমাবেশ - আলোর সকাল
Abdul Mannan
২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির একাংশের বিক্ষোভ সমাবেশ

হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জেলা বিএনপির নির্দেশনায় সাতক্ষীরার কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির একাংশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার সোহরাওয়ার্দী পার্ক মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবাদুল ইসলামের সভাপতিত্বে এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী আলাউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্ট ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক সাইলুজ্জামান খান, রতনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ এবং তারালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আরশাদ আলী।

এ ছাড়া কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“আমি ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই”—মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম

১

বাদাঘাটে মোল্লাপাড়া নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন আবুল কালাম আজাদ

২

শেরপুরে প্রথমবার নারী ম্যারাথন, ৫ কিলোমিটার দৌড়ে অংশ নিলেন বিভিন্ন বয়সী নারী

৩

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির একাংশের বিক্ষোভ সমাবেশ

৪

লোহাগড়ায় জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু, ঘটনাস্থল পরিদর্শনে ওসি শরিফুল ইসলাম

৫

লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

৬

নতুন বাজার মোড়ে সড়ক দুর্ঘটনা, আহত ৩; ফুটপাত-ড্রেন নির্মাণে জটিলতা

৭

অতীতের আক্ষেপ তুলে ধরে উঠান বৈঠকে আবেগাপ্লুত হযরত আলী, নতুন করে চাইলেন মানুষের আস্থা ও সহযোগিতা

৮

সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

৯

দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ২৯

১০

বিক্রিত কয়লা বুঝে না নেওয়া ও পাওনা টাকা পরিশোধ না করার অভিযোগ

১১

ইসলামী ছাত্র আন্দোলন থেকে যুব আন্দোলনে নতুন অধ্যায়, তাহিরপুরে সাধারণ সম্পাদক হলেন এক সাবেক ছাত্রনেতা

১২

বড়দল উত্তর ইউপির ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আক্তার হোসেন

১৩

তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

১৪

তাহিরপুরে গরুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নারী ও গরুর মৃত্যু

১৫

ফুলবাড়ীয়া ইউনিয়নকে সুন্দর ও মাদকমুক্ত গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মামুদ রানা সরকারের প্রত্যয়

১৬

আদমদীঘিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত!!

১৭

আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

১৮

বড়দল দক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় নুরুল ইসলাম নুরুল

১৯

শেরপুরের শ্রীবরদীতে জ্বালানি তেল কম দেওয়ায় দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

২০