দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি:- কাজী দুলাল
“করবো সমবায়,গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে পালিত হলো ৫৫ তম জাতীয় সমবয় দিবস- ২০২৬।
রবিবার সকাল ৯ টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদের মূল ফটক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মুসফিকা আক্তার তুলি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নুসরাত নওশীন সুবর্না। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমবায় পরিদর্শক মোঃ কামাল হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার হাওলাদার, রাজাখালী খান বাড়ি সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান প্রমুখ।
সমবায়ীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, পায়রা সমবায় সমিতি লিঃ এর সভাপতি হোসাইন আহমদ কবির হাওলাদার,পাঙ্গাশিয়া ইউনিয়ন সমন্বিত মৎস্যচাষী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ সোহরাব হোসেন, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন।এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন