নড়াইলে মানসিক প্রতিবন্ধীকে চোর অপবাদে হত্যা: মামলার প্রধান ২ আসামি RAB এর হাতে গ্রেফতার - আলোর সকাল
মোঃ সবুজ সরদার, লোহাগাড়া, নড়াইল।
৪ জুলাই ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে মানসিক প্রতিবন্ধীকে চোর অপবাদে হত্যা: মামলার প্রধান ২ আসামি RAB এর হাতে গ্রেফতার

নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন, ৩২, কে চোর অপবাদ দিয়ে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারনামীয় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

শুক্রবার, ৩ জুলাই রাতে যশোরের ঝিকরগাছা ও ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে RAB-6 এর পক্ষ থেকে জানানো হয়েছে।

র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল ৩ জুলাই সন্ধ্যা ৬:৩৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝিকরগাছা থানাধীন মিশ্রী দেয়াড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার ৩ নং এজাহারনামীয় আসামি অপূর্ব, পিতা- অনাধি, ২৭, কে গ্রেফতার করা হয়। তার বাড়ি নড়াইলের উত্তর খলিশাখালী।

একই দিন রাত ১০টার দিকে র‌্যাব-৬, সিপিসি সদর কোম্পানি ভাটিয়াপাড়া ক্যাম্পের আরেকটি দল ফরিদপুরের বোয়ালমারী থানাধীন জয়পাশা এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নং এজাহারনামীয় আসামি প্রসেনজিৎ, ২৫, পিতা- নিভাস কে গ্রেফতার করে। তার বাড়িও নড়াইলের উত্তর খলিশাখালী।

RAB জানায়, ভিকটিম আনোয়ার হোসেন একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। গত ২৫ জুন রাত ৩টার দিকে আসামিসহ অন্যান্যরা তাকে চোর অপবাদ দিয়ে ১ নং আসামি প্রসেনজিতের বাড়ির সামনে গাছের সাথে বেঁধে নির্মমভাবে মারপিট করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই সকাল ৭টায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই গোলাম নবী হোসেন বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। RAB আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১০

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১১

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১২

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৩

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৪

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৫

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৬

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৭

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৮

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

১৯

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

২০