
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের ন্যায় নাসিরনগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে তিন শতাধিক পূজার উপহারসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
এ কার্যক্রমের মাধ্যমে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি ও ধর্মীয় সম্প্রীতি জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গা পুজার উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জননেতা এম এ হান্নান এমপি।
এ সময় প্রধান অতিথি বলেন, “সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন আনন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণফ্রন্ট ও পুজা উদযাপন ফ্রন্টের নাসিরনগর উপজেলা শাখার আহ্বায়ক বাদল দেব, বিভিন্ন ইউনিয়নের সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন