নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা - আলোর সকাল
খ ম জায়েদ হোসেন, নাসিরনগর  (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
১৪ অক্টোবর ২০২৬, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা

‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামে রাতের আঁধারে একটি সেচ প্রকল্পের দুটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে উপজেলার নাসিরপুর দক্ষিণ সেচ প্রকল্পে এই চুরির ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রাতে আঁধারে সেচ পাম্পের খুঁটি থেকে ট্রান্সফরমার দুটি নিচে নামায়। পরে ভেতরের মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ খুলে নিয়ে যায় এবং খোলস দুটি নাসিরপুর পুরাতন সড়কের পাশে ফেলে রেখে চম্পট দেয়।

‎নাসিরপুর দক্ষিণ সেচ প্রকল্পের পরিচালক বন্ধন দেব চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রান্সফরমার দুটি চুরি হয়ে যাওয়ায় সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে করে বোরো মৌসুমের সেচ ব্যবস্থা নিয়ে তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন।

‎এদিকে, সেচ প্রকল্পের গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার চুরির খবরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।

‎তারা জানান, ট্রান্সফরমার না থাকায় সময়মতো জমিতে পানি দেওয়া সম্ভব হবে না, যার ফলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

‎এলাকাবাসী ও ভুক্তভোগীরা ঘটনার সাথে জড়িত সংঘবদ্ধ চোর চক্রকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় সাংবাদিক কল্যাণ পরিষদ এসকেপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১

তাহিরপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠন

২

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

৩

জগন্নাথপুরে শাহজালাল মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত

৪

নাসিরনগরে তারেক রহমানের নির্দেশনায় দূর্গা পূজার উপহার বিতরণ

৫

কুষ্টিয়ায় রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

৬

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

৭

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ৩৪ বছরের স্মৃতি নিয়ে ফিরলেন শিক্ষক অলক চক্রবর্তী

৮

যাদুকাটা-১ ও ২ বালুমহাল থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ

৯

মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারে উদ্যোগ ইউএনও রিপামনি দেবীর

১০

তাহিরপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে 

১১

ভেড়ামারায় রেললাইনে যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

১২

বান্দরবানের লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার

১৩

অপপ্রচার ও ভিত্তিহীন সংবাদের শিকার হওয়ার দাবি বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের

১৪

কেরানীগঞ্জে সাংবাদিকের পরিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের অভিযোগ!

১৫

নীলাদ্রী লেকে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু

১৬

অভিযানের সময় দোকান বন্ধ রাখার কারণ অনুসন্ধান ও মেয়াদোত্তীর্ণ-অননুমোদিত ওষুধ বিক্রি রোধে নিয়মিত তদারকির দাবি

১৭

মাদক ও অস্ত্র উদ্ধারে সাফল্য, শিবগঞ্জ থানার ওসি ও এসআই পেলেন সম্মাননা

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৯

জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০