নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল। - আলোর সকাল
মোঃ সবুজ সরদার, লোহাগাড়া, নড়াইল।
৬ অগাস্ট ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একইসাথে তাদের নিজ পদে পুনর্বহাল করা হয়েছে।

কেন্দ্রের এ সিদ্ধান্তের পর লোহাগড়ায় আনন্দ মিছিল ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের মাঝে দেখা গেছে বাঁধভাঙা উচ্ছ্বাস।

যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন- লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান সেলিম এবং লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিনু শরিফ ও সাধারণ সম্পাদক মশিউর রহমান সান্টু ।

স্থানীয় নেতাকর্মীরা জানান, চার নেতাই রাজপথের পরীক্ষিত ও ত্যাগী। দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মীরা তাদের পদে পুনর্বহালের দাবি জানিয়ে আসছিলেন। কেন্দ্রের সিদ্ধান্তে সেই প্রত্যাশা পূরণ হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পরপরই লোহাগড়া উপজেলা ও পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে মিষ্টি বিতরণ করা হয়। আনন্দ মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।

নেতাকর্মীদের মতে, এই সিদ্ধান্তের ফলে লোহাগড়া বিএনপি এখন আরও বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়েছে। আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় তারা প্রস্তুত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের

১

একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে

২

বানিয়াচংয়ে উত্তর-পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা, মাদক ও অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা চাইল পুলিশ

৩

ছাতকে ছনবাড়ী–ইছামতি সড়কে ভারী ট্রাক চলাচল ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

৪

দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  শোভাযাত্রা অনুষ্ঠিত 

৫

বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ

৬

ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রেপ্তার

৭

আমতলীতে  জাতীয় সমবায় দিবস পালন

৮

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

৯

জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১০

দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১১

বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ

১২

ছাতকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধা বৃত্তি পরিক্ষা

১৩

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

১৪

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন।

১৫

কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের 

১৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, ঐক্য ও দেশপ্রেমের আহ্বান

১৭

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত…

১৮

টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন”

১৯

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। 

২০