প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে অনন্য অবদান: মেধাবী শিক্ষার্থী নির্জয় হাসান অন্তরকে সম্মাননা দিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার। - আলোর সকাল
ফয়সাল আজম অপু: নিজস্ব প্রতিবেদক
১ জুলাই ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে অনন্য অবদান: মেধাবী শিক্ষার্থী নির্জয় হাসান অন্তরকে সম্মাননা দিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার।

আধুনিক, প্রযুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক পুলিশিংকে আরও কার্যকর করার লক্ষ্যে উদ্ভাবিত Location Analyzer Application-এর সফল উদ্ভাবন ও উন্নয়নের স্বীকৃতিস্বরূপ এর প্রতিষ্ঠাতা ও ডেভেলপার মেধাবী শিক্ষার্থী নির্জয় হাসান অন্তর-কে সম্মাননা প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জের সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার নিজ হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে নির্জয় হাসান অন্তরের অসাধারণ প্রযুক্তিগত মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল্প বয়সেই বাংলাদেশ পুলিশের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর অ্যাপ্লিকেশন তৈরি করে নির্জয় হাসান অন্তর ভবিষ্যতের জন্য সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে তরুণদের আরও এগিয়ে আসার আহ্বান জানান।

মাত্র ১১ বছর বয়সী এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী নির্জয় হাসান অন্তর চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চৌকস পুলিশ কর্মকর্তা এএসআই মোঃ নজরুল ইসলাম-এর সন্তান। বাবার পেশাগত অভিজ্ঞতা ও প্রযুক্তির প্রতি নিজের গভীর আগ্রহ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি Location Analyzer Application তৈরি করেন। অ্যাপটি আধুনিক তদন্ত কার্যক্রমে তথ্য বিশ্লেষণকে আরও দ্রুত, নির্ভুল ও প্রযুক্তিনির্ভর করতে সহায়ক হিসেবে তৈরি করা হয়েছে, যা বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ সম্মাননা শুধু নির্জয় হাসান অন্তরের ব্যক্তিগত অর্জন নয়; বরং প্রযুক্তিনির্ভর দক্ষ পুলিশিং গড়ে তোলার ক্ষেত্রে নতুন প্রজন্মের অংশগ্রহণের এক উজ্জ্বল স্বীকৃতি। একই সঙ্গে এটি প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা, অধ্যবসায় ও উদ্ভাবনী চিন্তা থাকলে অল্প বয়সেও জাতীয় পর্যায়ে প্রশংসনীয় অবদান রাখা সম্ভব।

অনুভূতি প্রকাশ করে নির্জয় হাসান অন্তর বলেন, “এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি উদ্ভাবনে অনুপ্রাণিত করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আরও কার্যকর ও আধুনিক প্রযুক্তিনির্ভর সমাধান তৈরিতে কাজ করে যেতে চাই।”

অন্যদিকে পুলিশ কর্মকর্তা এএসআই মোঃ নজরুল ইসলাম বলেন, “আমার ছেলে ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও প্রযুক্তিপ্রেমী। পঞ্চম শ্রেণিতে অধ্যয়নকালেই পুলিশের তথ্যপ্রযুক্তি বিষয়ে নিরলস গবেষণা করে এই Location analyzer software
উদ্ভাবন করে । এরই মধ্যে এই Location analyzer software এর প্রযুক্তি ব্যবহার করে ক্লুলেস হত্যা মামলা, বিকাশ জালিয়াতি, ব্যাংক জালিয়াতি এবং ডাকাতি মামলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় তথ্য সংগ্রহ ও অপরাধী শনাক্তকরণে সহায়তা পাওয়া গেছে। এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী উদ্ভাবন।”

তিনি আরও বলেন, “সন্তানের এই অর্জনে একজন বাবা হিসেবে আমি গর্বিত। তবে এর চেয়েও বড় আনন্দ হলো, সে দেশের মানুষের কল্যাণে প্রযুক্তিকে কাজে লাগানোর মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে। তার জন্য সকলের দোয়া কামনা করছি।”

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস বলেন, “বাংলাদেশ পুলিশ এখন স্মার্ট ও প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের পথে এগিয়ে যাচ্ছে। সেই যাত্রায় নির্জয় হাসান অন্তরের মতো মেধাবী তরুণদের উদ্ভাবন অত্যন্ত আশাব্যঞ্জক। বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার জন্য অল্প বয়সে তার এমন সৃজনশীল চিন্তাধারা ও উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা বিশ্বাস করি, যথাযথ পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা পেলে সে ভবিষ্যতে দেশ ও জাতির জন্য আরও গুরুত্বপূর্ণ প্রযুক্তি উদ্ভাবন করবে। বাংলাদেশ পুলিশের কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে এ ধরনের উদ্ভাবনী উদ্যোগকে আমরা সবসময় উৎসাহিত করব।”

Location Analyzer পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ব্যবহারকারীদের মূল্যবান মতামত, পরামর্শ ও সহযোগিতাই Location analyzer software উন্নয়নে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। ভবিষ্যতেও আরও আধুনিক, নির্ভুল ও পেশাদার তদন্ত-সহায়ক প্রযুক্তি উদ্ভাবনে কাজ অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের এমন প্রযুক্তিবান্ধব উদ্যোগ এবং উদ্ভাবনী প্রতিভাকে উৎসাহিত করার এই সম্মাননা নতুন প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের পথে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে সচেতন মহল মনে করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

১০

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

১১

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

১২

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

১৩

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

১৪

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১৬

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১৭

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৮

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৯

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

২০