সুনামগঞ্জ জলার বিশ্বম্ভরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে পল্লী উন্নয়ন র্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে ।
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ ” সবার আগে বাংলাদেশ ”
এই স্লোগানে সোমবার ৬ জুলাই সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও বিশ্বম্ভরপুর বিআরডিবি আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাহফুজুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিআরডিবি অফিসের নজরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাহফুজুর রহমান, বিআরডিবি সমিতির সদস্য সংকর বড়াল, মহিলা সদস্য খাদিজা আক্তার, বিআরডিবি অফিসের খেলারানী সরকার প্রমুখ।
এ সময় বি আরডিবি সমিতির সদস্যদের মাঝে গাছের চারা ও ত্রুেষ্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিআরডিবির বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী সহ সমিতির বিভিন্ন সংগঠনের নারী, পুরুষ সদস্য,ও স্হানীয় সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন