ব্যাংক ডাকাত” এস আলমের সহযোগীদের গ্রেফতারের দাবি : সারোয়ার ওয়াদুদ চৌধুরীর - আলোর সকাল
নিজস্ব সংবাদদাতা
২৫ মে ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাংক ডাকাত” এস আলমের সহযোগীদের গ্রেফতারের দাবি : সারোয়ার ওয়াদুদ চৌধুরীর

ব্যাংক ডাকাত” হিসেবে আলোচিত এস আলমের সহযোগী হিসেবে অভিযুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংকের এভিপি মাহফুজ আলম, ম্যানেজার এম এ মোতালেব, মোস্তফা কামাল ও ফারুক আহমেদ লিটনগংদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

রবিবার (২৪ মে) দুপুরে রাজধানীর মতিঝিল সিটি সেন্টারের সামনে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ দাবি জানান।

সমাবেশে সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, এস আলমের পাচারকৃত প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা দ্রুত উদ্ধার করতে হবে এবং বিভিন্ন ব্যাংকে কর্মরত তার সহযোগীদের আইনের আওতায় আনতে হবে। তিনি অভিযোগ করে বলেন, প্রতারণার মাধ্যমে হাসিনা আক্তার চৌধুরীর কাছ থেকে ৬৯ লাখ টাকা আত্মসাতের ঘটনায় এস আলমের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংকের এভিপি মাহফুজ আলম, ম্যানেজার এম এ মোতালেব, মোস্তফা কামাল ও ফারুক আহমেদ লিটনগংদের বিরুদ্ধে ধানমন্ডি থানা ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করা হলেও তারা এখনো বহাল তবিয়তে চাকরিতে রয়েছেন।

তিনি আরও বলেন, “অভিযোগ থাকা সত্ত্বেও এসব ব্যক্তির বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ।

সমাবেশ থেকে পলাতক এস আলম গ্রুপ, সামিট গ্রুপ ও অন্যান্য অভিযুক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম বর্তমানে কারা পরিচালনা করছেন, তা জনসমক্ষে প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, কাইয়ুম রেজা চৌধুরী, উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. নুরুজ্জামান, মহান মুক্তিযুদ্ধের গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানু, পারভীন নাসের খান ভাসানী, কবি কাজী আলম, আফাজ উদ্দিন, সালাহ উদ্দিন ইউসুফসহ প্রতারণার শিকার বিভিন্ন গ্রাহক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে এতিম শিশুকে পাশবিক নির্যাতন, আটক দুই কিশোর

তাহিরপুরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করলেন এমপি কামরুল 

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে উত্তর বড়দলে আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহ

বাগমারা’য় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক: ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের-বিরুদ্ধে

নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইজিবাইক চালক গ্রেফতার।

তাহিরপুরে ভোগান্তির আরেক নাম সাধেরখলা খালের ঝুঁকিপূর্ণ সাঁকো, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর।

মুন্সিগঞ্জের টরকিতে ২৪০ ক্যান বিদেশি বিয়ারসহ ডিবি-পুলিশের যৌথ অভিযানে ধরা ৩ জন।

ময়মনসিংহ সরকারি শিশু সদন পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী এ.জেড.এম জাহিদ হোসেন

শ্রীধরপাশা শাহী ঈদগাহ এর নির্মাণ কাজ শুভ উদ্বোধন 

ছাতকে নি’খোঁ’জ যুবককে খুঁজে পেতে থানায় সাধারণ ডায়রি।

১০

সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, জলবায়ু সংকট মোকাবিলায় ১০ দফা দাবি।

১১

সুনামগঞ্জে উন্মাদনার আড়ালে উদ্বেগ: হাওরপাড়ে বিশ্বকাপ ফুটবল ও দুই শিবিরের লড়াই

১২

কক্সবাজার জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

মুন্সিগঞ্জ পঞ্চসার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা ইকবাল পাঠান।  

১৪

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

১৫

লক্ষীপুরে মাদকবিরোধী সমাবেশে প্রতিমন্ত্রীর ঘোষণা: দলীয় নেতা-কর্মী জড়িত থাকলেও ছাড় নয়

১৬

মধনগরে বংশকুন্ডা দক্ষিণ ও চামরদানী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

১৭

সিলেটের কানাইঘাটে   চোরাচালান বিরোধী অভিযানে  ভারতীয় ৮০০ কেজি চা পাতাসহ আটক ৩

১৮

মধ্যনগরে স্কুলের রাস্তার বরাদ্দের টাকা আত্মসাতে এমপি বরাবর এলাকা বাসীর লিখিত অভিযোগ 

১৯

সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে সম্মননা পুরস্কার পেলেন কানাইঘাট থানার ওসি মো:আমিনুল ইসলাম

২০