
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি, ময়মনসিংহ জেলা শাখার ২০২৬-২০২৭ ইং বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদে পুনরায় মোঃ মুসা মিয়াকে মনোনীত করেছে একটি প্যানেল। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুদ রানাকে মনোনীত করা হয়েছে।
মোঃ মুসা মিয়া বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি, ময়মনসিংহ জেলা শাখার সাবেক দুইবারের সহ-সাধারণ সম্পাদক এবং সাবেক দুইবারের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।
প্যানেলের নেতৃবৃন্দের দাবি, দায়িত্ব পালনকালে মোঃ মুসা মিয়া সততা ও নিষ্ঠার সঙ্গে সমিতির কল্যাণে কাজ করে আসছেন। সমিতির সদস্যদের বিভিন্ন সমস্যা, আপদ-বিপদ ও সুখ-দুঃখে তিনি পাশে থাকার চেষ্টা করেছেন। একই সঙ্গে সমিতির বৃহত্তর স্বার্থে বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তারা।
২০২৬-২০২৭ ইং বার্ষিক নির্বাচনকে সামনে রেখে আব্দুস সালাম সরকারকে প্যানেল কনভেনার, শফিউল আলম সোহেলকে প্যানেল পরিচালক এবং আতিকুল ইসলাম আতিককে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া নির্বাচনী কমিটির আহ্বায়ক হিসেবে মোঃ রায়হান মিয়া, সদস্য সচিব হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ এবং নির্বাচন কমিটির যুগ্ম আহ্বায়কসহ অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন করছেন।
প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সমিতির সার্বিক কল্যাণ, সদস্যদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যেই এ প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।
এদিকে পুনরায় সভাপতি প্রার্থী হওয়া মোঃ মুসা মিয়া প্যানেলের নেতৃবৃন্দ ও সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়েছেন।
একই সঙ্গে ময়মনসিংহ জেলা আইনজীবী সহকারী সমিতির সকল সদস্যের প্রতি প্যানেলকে সমর্থন দেওয়ার জন্য উদার আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচনে প্যানেলের প্রার্থীদের বিজয়ের জন্য সবার দোয়া ও সহযোগিতাও কামনা করেছেন মোঃ মুসা মিয়া।
মন্তব্য করুন