মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারে উদ্যোগ ইউএনও রিপামনি দেবীর - আলোর সকাল
শফিকুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
১৫ অক্টোবর ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারে উদ্যোগ ইউএনও রিপামনি দেবীর

মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারের উদ্যোগ ইউএনও মিজ্ রিপামনি দেবীর।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩ নম্বর বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারের উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রিপামনি দেবী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ঝুঁকিপূর্ণ ব্রিজটি পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দেন তিনি। পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে স্থায়ী সমাধান হিসেবে সেখানে একটি পাকা ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

ব্রিজটি পরিদর্শনকালে ইউএনও জানান, ঝুঁকিপূর্ণ স্টিল ব্রিজটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে স্থায়ীভাবে একটি পাকা ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বড়ছড়া শুল্ক স্টেশনের সাধারণ সম্পাদক ও বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সবুজ আলম, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু মিয়া, আমানুল্লাহ আমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মাটিকাটা স্টিল ব্রিজটি এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় এটি ব্যবহার করতে গিয়ে দুর্ভোগ ও নিরাপত্তাঝুঁকির মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে প্রতিদিনের চলাচলে ব্রিজটি সচল ও নিরাপদ রাখা জরুরি বলে মনে করছেন তাঁরা।

এ অবস্থায় ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে দ্রুত সংস্কারের পাশাপাশি স্থায়ী সমাধান হিসেবে একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের প্রত্যাশা, উপজেলা প্রশাসনের উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হলে মাটিকাটা স্টিল ব্রিজ ব্যবহারকারীদের দুর্ভোগ কমবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পথ সুগম হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বড়দল উত্তর ইউপির চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেনের উঠান বৈঠক

১

ধর্মপাশায় ওয়ারেন্ট ভূক্ত ০২ জন পলাতক আসামি গ্রেপ্তার

২

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

৩

ভেড়ামারায় দুর্গাপূজার আগেই দাস সম্প্রদায়ের শ্মশান ঘাটের ব্যবস্থা করলেন ইউএনও আমিরুল আরাফাত

৪

বেলকুচিতে সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত –

৫

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম নিয়ে কটুক্তির মবে শামীম হত্যা মামলায় আটক-২

৬

ভেড়ামারায় অবৈধ মাটি উত্তোলনে সহায়তা, দুজনের কারাদণ্ড

৭

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও ১১.৮ কেজি গানপাউডার সদৃশ পাউডার উদ্ধার

৮

দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন,

৯

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় সাংবাদিক কল্যাণ পরিষদ এসকেপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১০

তাহিরপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠন

১১

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

১২

জগন্নাথপুরে শাহজালাল মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত

১৩

নাসিরনগরে তারেক রহমানের নির্দেশনায় দূর্গা পূজার উপহার বিতরণ

১৪

কুষ্টিয়ায় রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

১৬

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ৩৪ বছরের স্মৃতি নিয়ে ফিরলেন শিক্ষক অলক চক্রবর্তী

১৭

যাদুকাটা-১ ও ২ বালুমহাল থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ

১৮

মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারে উদ্যোগ ইউএনও রিপামনি দেবীর

১৯

তাহিরপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে 

২০