মান্দায় নুরজাহান ব্রিকস অপসারণের দাবিতে মানববন্ধন - আলোর সকাল
মান্দা, নওগাঁ প্রতিনিধি আল-আমিন
২২ মে ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মান্দায় নুরজাহান ব্রিকস অপসারণের দাবিতে মানববন্ধন

নওগাঁর মান্দা উপজেলার মিরপুর গ্রামে নুরজাহান ব্রিকসের বিষাক্ত গ্যাস নিঃসরণের কারণে ফলজ, বনজ ও কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় ইটভাটা অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।

শুক্রবার (২২ মে) সকাল ১০টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের মিরপুর এলাকায় নুরজাহান ব্রিকসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মিরপুর ও পারইল গ্রামের ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য দেন মো. রবিউল ইসলাম, মো. আব্দুল বারী, মো. মোহাইমিনুল ইসলাম, মো. রুহুল আমিন, হেলাল মুহাম্মদ ও শামসুদ্দিনসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, গত বছরও নুরজাহান ব্রিকসের বিষাক্ত গ্যাসের কারণে প্রায় ৬৭ বিঘা জমির ধান নষ্ট হয়েছিল। পরে ভাটার মালিক নাজমুল হক মিলন ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেন। কিন্তু চলতি বছরেও একইভাবে ভাটার বিষাক্ত গ্যাসে ফলজ, বনজ ও কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

তারা বলেন, “আমরা আর ক্ষতিপূরণ চাই না। পরিবেশ ও কৃষির জন্য হুমকি হয়ে দাঁড়ানো নুরজাহান ব্রিকস দ্রুত অপসারণ চাই। যাতে মিরপুর ও পারইল গ্রামের মানুষ ভবিষ্যতে আর দুর্ভোগে না পড়ে।”

ভুক্তভোগীরা দাবি করেন, চলতি মৌসুমে প্রায় ৬০ বিঘা ধান, ৭ বিঘা কলা, ৮ বিঘা আমবাগান, ৫০টি লিচু গাছ ও কাঁচা মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে, যা অপূরণীয়। তারা এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।##

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

গাইবান্ধা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নাজমুল ইসলাম ফেরদৌসের

সিলেটে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

১০

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

১১

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

১২

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

১৩

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

১৪

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৫

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১৬

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১৭

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১৮

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৯

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

২০