তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪ নম্বর বড়দল উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি ও তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আক্তার হোসেন।
আগামী ২৭ অক্টোবর ২০২৬ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সফল ও সার্থক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছাবার্তায় মো. আক্তার হোসেন বলেন, “যুবশক্তি দেশের শক্তি, বদলে দেবে বাংলাদেশ।” দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
তিনি আরও বলেন, যুবদলের ঐক্য, প্রগতি ও সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করতে হবে। সংগঠনের নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য বজায় রেখে আগামী দিনের পথচলা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
মন্তব্য করুন