রেমিট্যান্স প্রণোদনা ৩ শতাংশে উন্নীত করার দাবীতে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে'র স্মারকলিপি প্রদান - আলোর সকাল
হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
১১ জুন ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেমিট্যান্স প্রণোদনা ৩ শতাংশে উন্নীত করার দাবীতে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে’র স্মারকলিপি প্রদান

প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত অর্থ (রেমিট্যান্স) দেশে বেশি পরিমাণে আনয়ন ও বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রেরণে উৎসাহিত করতে রেমিট্যান্স প্রণোদনা বৃদ্ধি করে ৩ শতাংশ করার দাবী জানিয়ে লন্ডনের ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার এর মাধ্যমে বাংলাদেশ সরকার বরাবরের স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে এর চেয়ারম্যান মহসিন উদ্দীন এর নেতৃত্বে একটি টিম।

স্মারকলিপি সুত্রমতে,যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় ১ কোটি ৫০ লাখ প্রবাসী বাংলাদেশির প্রেরিত অর্থ (রেমিট্যান্স) দেশে আরও বেশি পরিমাণে আনয়ন এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণে উৎসাহিত করতে বিদ্যমান ২.৫ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা বৃদ্ধি করে ৩ শতাংশ করা অতীব জরুরী। এতে হুন্ডি ব্যবসা কমবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে এবং রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। কেননা রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাই রেমিট্যান্স প্রণোদনা ৩শতাংশ করার দাবী সম্বলিত স্মারকলিপি ১০ ই জুন রোজ বুধবার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে কর্তব্যরত সহকারী হাইকমিশনার জুবায়েদ হোসেন এর নিকট হস্তান্তর করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিকট প্রেরণের জন্য সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে এর চেয়ারম্যান মহসিন চৌধুরীর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে এর প্রধান উপদেষ্টা ড. জাকি মোস্তফা, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তারেক, ট্রেজারার দেওয়ান মহসিন উদ্দীন, উপদেষ্টা আফসার শামীম, ভাইস চেয়ারম্যান বদরুল আলম, সহ-সাধারণ সম্পাদক এনামুল করিম, সহ-সাধারণ সম্পাদক সালেক শামীম, গোলাম রাব্বানী প্রেস সেক্রেটারি ইসলাম উদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ ব্যাপারে মুঠোফোনে আলাপকালে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে এর চেয়ারম্যান মহসিন চৌধুরী বলেন, রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণকে আরও উৎসাহিত করতে রেমিট্যান্স প্রণোদনা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এতে হুন্ডি ব্যবসা কমবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে এবং রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা তাদের কষ্টার্জিত আয়ের একটি বড় অংশ দেশে পাঠান। প্রবাসীদের এই অবদান দেশের অর্থনীতি ও কোটি মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই সরকারের প্রথম বাজেটে বিদ্যমান আড়াই শতাংশ রেমিট্যান্স প্রণোদনা বৃদ্ধি করে তিন শতাংশ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে এর নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সরকার প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ ও দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা বিবেচনা করে রেমিট্যান্স প্রণোদনা ৩ শতাংশে উন্নীত করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০