শিবগঞ্জের চৌডালা রোডে পেট্রোল পার্টিকে ব্রিফিং ও খাবার বিতরণ - আলোর সকাল
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদক
৩ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিবগঞ্জের চৌডালা রোডে পেট্রোল পার্টিকে ব্রিফিং ও খাবার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে দস্যুতা ও সড়ক ডাকাতি প্রতিরোধে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলার চৌডালা রোডে দায়িত্ব পালনরত পেট্রোল পার্টিকে ব্রিফিং ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর সার্বিক নির্দেশনায় শিবগঞ্জ থানাধীন চৌডালা রোডে ডিউটিরত পেট্রোল পার্টি পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. ইয়াসির আরাফাত।

পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্রিফিং প্রদান করেন। পাশাপাশি দস্যুতা, ছিনতাই, রোড ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, টহল জোরদার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এ সময় ডিউটিরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং দায়িত্ব পালনে উৎসাহিত করতে তাদের মাঝে শুকনো খাবার ও পানীয় বিতরণ করা হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কগুলোকে নিরাপদ রাখতে জেলা পুলিশের টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সবসময় মাঠে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত নিরলসভাবে অভিযান, টহল ও প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০