
মোঃ ওসমান গনি, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলা নার্সারি ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ সিরাজুল ইসলামকে সভাপতি এবং মোঃ রাসেল মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত ২ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে শেরপুর জেলা নার্সারি মালিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ সাদেক আলী ও সাধারণ সম্পাদক জহির রায়হান নতুন কমিটির অনুমোদন দেন। পাশাপাশি নতুন কার্যকরী কমিটি গঠন-সংক্রান্ত আলোচনা সভার সভাপতি মোঃ লুৎফর রহমান স্বাক্ষরিত প্যাডেও কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি মোঃ হান্নান মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইদুর ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ মানিক মিয়া এবং প্রচার সম্পাদক মোঃ আলম মিয়া।
কমিটির সদস্যরা হলেন—মোঃ কুদ্দুস মিয়া, মোঃ খোরশেদ আলম, মোঃ নূর হোসেন, মোঃ ইসমাইল হোসেন, মোঃ কমল মিয়া, মোঃ আশিক মিয়া, মোঃ আরিফ মিয়া, মোঃ জাহাঙ্গীর আলম, জনি ও মোঃ ফজল মিয়া।
নতুন কমিটির মাধ্যমে শেরপুর সদর উপজেলার নার্সারি ব্যবসায়ীদের পারস্পরিক ঐক্য, সহযোগিতা, ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ এবং বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন