চাঁদপুরে বিএনপির সিদ্ধান্ত: ৩০ অক্টোবরের মধ্যে পদত্যাগ করতে হবে সভাপতি-সম্পাদকদের - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে বিএনপির সিদ্ধান্ত: ৩০ অক্টোবরের মধ্যে পদত্যাগ করতে হবে সভাপতি-সম্পাদকদের

চাঁদপুর সদর প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং একক প্রার্থী নির্ধারণের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের নির্বাচনে প্রার্থী হতে হলে আগামী ৩০ অক্টোবরের মধ্যে উপজেলা বিএনপির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশনার কথা জানানো হয়।

 

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ইউনিয়নের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

 

তিনি বলেন, শাহমাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ৮৩ জন তাঁদের ব্যক্তিগত তথ্য জমা দিয়েছেন। অথচ এ ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচিত হবেন মাত্র ১৩ জন। ফলে বাকি ৭০ জন নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন না। এ অবস্থায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি দলীয় সাংগঠনিক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে দলীয় সিদ্ধান্তের বাইরে একাধিক ব্যক্তির প্রার্থী হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

 

সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে হযরত আলী ঢালী আরও বলেন, মাদকের সঙ্গে জড়িত কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এ জন্য সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে বলে তিনি জানান। পরীক্ষার প্রতিবেদন উপজেলা বিএনপির কাছে জমা দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

 

তিনি বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে যাঁরা নির্বাচনে প্রার্থী হতে চান, তাঁদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে উপজেলা বিএনপির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে।

 

বক্তব্যে তিনি আরও বলেন, বিগত গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয় থাকা নেতাদের এবং ‘হাইব্রিড’ হিসেবে চিহ্নিত সম্ভাব্য প্রার্থীদের আগামী পাঁচ বছর দলের কার্যক্রমে সম্পৃক্ত থাকার পর পরবর্তী নির্বাচনে বিবেচনা করা হবে। এ ছাড়া ছাত্রদলের কোনো নেতাকর্মী চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থী হতে পারবেন না বলে তিনি জানান। দল থেকে বহিষ্কৃত বা অব্যাহতিপ্রাপ্ত নেতাকর্মীদেরও প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি।

 

একক প্রার্থী নির্ধারণে জেলা ও সদর উপজেলা বিএনপির সমন্বয়কদের কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও সভায় জানানো হয়।

 

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়নের সমন্বয়ক আক্তার হোসেন সাগর, চাঁদপুর সদর উপজেলা যুবদল নেতা জুলহাস আহমেদ জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি কাউছার আহমেদ এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ফারুক শাহরিয়ার প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য রফিকুল ইসলাম খোকন মল্লিক, সহসভাপতি এস এম বাকের খন্দকার, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নাহিদ খান, সহসভাপতি মোশাররফ কারী, নজরুল ইসলাম বাবলু ও দেলোয়ার হোসেন দুলু, সাবেক সহসভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী ও সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, ধর্মবিষয়ক সম্পাদক বিল্লাল মল্লিক, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার এবং বিএনপি নেতা মোজাম্মেল খান।

 

এ ছাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান পাটওয়ারী, সাবেক সিনিয়র সহসভাপতি আরিফ তালুকদার, সাবেক সহসভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব গাজী, সাবেক সদস্যসচিব মোস্তফা কামাল সোহেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হাজী, অলিউল্লাহ গাজী, শাহ মাহমুদ সেলিম হাজী, কাসিম গাজী, যুবদল নেতা শওকত কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গাজী নূর আলম, যুগ্ম আহ্বায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মল্লিক, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহাগ খান এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে এক সপ্তাহ ধরে অবরুদ্ধ অসহায় পরিবার, ‘কোথায় আজ মানবতা?’

১

চাঁদপুরে বিএনপির সিদ্ধান্ত: ৩০ অক্টোবরের মধ্যে পদত্যাগ করতে হবে সভাপতি-সম্পাদকদের

২

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম

৩

সুন্দরবনে শ্রমজীবীদের নির্ভয়ে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিতের দাবিতে গাবুরায় ব্যতিক্রমী মানববন্ধন।

৪

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুর উপজেলা যুবদলের আনন্দ র‍্যালী ও স্বেচ্ছায় রক্তদান

৫

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৬

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

৭

অবৈধ ইটভাটার নিউজে আমার বক্তব্য দিলে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’— ইউএনও

৮

সরিষাবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

৯

টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান – বৃক্ষরোপণ

১০

তাহিরপুরের পাতারগাঁও খেয়াঘাটে টাকা আদায় বন্ধের ঘোষণা ইউএনওর

১১

তাহিরপুরে প্রবাসীর স্ত্রীর উধাও হওয়ার অভিযোগ, সঙ্গে পাঁচ লাখ টাকা নেওয়ার দাবি

১২

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই নতুন শিক্ষককে ফুল দিয়ে বরণ।

১৩

ঝুলে পড়া লোহার সেতু বাঁশ দিয়ে ঠেকানোর চেষ্টা, ভেঙে পড়ে দুর্ঘটনার শঙ্কা

১৪

১০০ টাকার মানবিক সহায়তা ঘিরে ৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ, প্রতিবাদ চেয়ারম্যানের

১৫

কাকে ভোট দিলাম’ বলা নারীকে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে আটক

১৬

চাঁপাইনবাবগঞ্জে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

১৭

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ

১৮

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ ‘হোয়াইট রিপন’ গ্রেপ্তার

১৯

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সিতে মিলল ২ কেজি হেরোইন, পলাতক ব্যবসায়ী

২০