সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম   - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১১ নভেম্বর ২০২৬, ৯:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম  

হাওর অঞ্চল প্রতিনিধি 

কিশোরগঞ্জের হাওর অঞ্চল মিঠামইনের মাটি থেকে উঠে আসা এক সংগ্রামী নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। রাজপথের সক্রিয় কর্মী থেকে জাতীয় গণমাধ্যমের ক্রাইম রিপোর্টার দীর্ঘ পথচলায় তিনি প্রমাণ করেছেন নীতি, সাহস আর আন্তরিকতা একসাথে থাকলে যে কোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব।

১৯৭৫ সালের ৩ মে মিঠামইন সদরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শফিকুল ইসলাম। তাঁর পিতা প্রয়াত ডা. হারিছ মিয়া ছিলেন এলাকার একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। দাদা হাজী ওমেদ আলী মিঠামইনের প্রথম ব্যক্তি হিসেবে পায়ে হেঁটে পবিত্র হজ্ব পালন করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেন। সাত ভাই ও সাত বোনের বড় পরিবারে বেড়ে ওঠা শফিকুল ছোটবেলা থেকেই পিতার নৈতিকতা ও দাদার ধর্মীয় আদর্শ লালন করেছেন।

মিঠামইন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পাসের পর তিনি ভর্তি হন ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে অর্থনীতি বিভাগে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সুনামের সাথে।

স্কুলজীবনেই রাজনীতিতে হাতেখড়ি। আশির দশকে মিঠামইনে এরশাদবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তিনি। পর্যায়ক্রমে মিঠামইন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্ব, থানা ছাত্রলীগের সহ-সভাপতি এবং যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ও রাজনীতিতে ছিলেন সমানভাবে সরব। ১৯৯৪ সালে জাহাঙ্গীর কমিটির সদস্য, ১৯৯৮ সালে দেবাশীষ-স্বপন কমিটির সহ-সম্পাদক এবং ২০০৩ সালে রিপন-সাইদ কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ওয়ান-ইলেভেনের সময়ে এবং বিভিন্ন গণআন্দোলনে রাজপথের সামনের সারিতে ছিলেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে শিবিরমুক্ত রাখার আন্দোলনেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শেখ হাসিনা থেকে শুরু করে কেন্দ্র ও মহানগরের শীর্ষ নেতাদের কাছেও তিনি একজন পরিচিত ও বিশ্বস্ত মুখ।

রাজনীতির পাশাপাশি গত এক দশক ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত আছেন শফিকুল ইসলাম। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তিনি সবসময় আপসহীন।

তিনি একসময় ‘দৈনিক বাংলার বাণী’, ‘দৈনিক বিশ্ব মানচিত্র’, ‘দৈনিক দেশপত্র’ ও ‘দৈনিক আলোর জগৎ’-এর মতো জাতীয় পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ‘বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর ১ নম্বর এজিবি সদস্য। পাশাপাশি ‘সাপ্তাহিক অগ্রণী বার্তা’র স্পেশাল করেসপন্ডেন্ট এবং ‘আইবিএন টেলিভিশন’-এর স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিজীবনেও তিনি একজন সফল মানুষ। তাঁর সহধর্মিণী নারায়ণগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাঁর মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং’ বিভাগের শিক্ষার্থী এবং ছেলে ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র।

নারায়ণগঞ্জের জালকুড়িতে রয়েছে তাঁর নিজস্ব বাসভবন। আর মিঠামইন সদর ইউনিয়নের মৌলভীপাড়ায় রয়েছে তাঁদের পৈতৃক ভিটা।

যারা দীর্ঘদিন ধরে তাকে চেনেন তারা বলেন, এত বড় রাজনৈতিক ও পেশাগত অবস্থান সত্ত্বেও শফিকুল ইসলামের মধ্যে বিনয় আর আন্তরিকতার কোনো কমতি নেই। ব্যস্ততার মাঝেও তিনি স্বজন ও পরিচিতদের খোঁজখবর নিতে ভোলেন না।

মিঠামইনের হাওরপাড়ের এই মানুষটি আজ শুধু একজন রাজনীতিক বা সাংবাদিক নন, তিনি এলাকার তরুণদের জন্য এক অনুপ্রেরণার নাম। সংগ্রাম, সততা আর মানুষের প্রতি ভালোবাসা এই তিনটি গুণই তাকে করে তুলেছে হাওরের গৌরব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম

১

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

ছাতকে কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম আজমের সমর্থনে মতবিনিময় সভা

৩

ধর্মপাশায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জন লরির ড্রাইভারকে এক মাসের কারাদণ্ড 

৪

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম  

৫

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

৬

শেরপুরে আওয়ামী লীগ নেতা থেকে বিএনপি কর্মী! জাহাঙ্গীর আলমকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ!

৭

ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা 

৮

সাতক্ষীরায় যৌতুক ও স্ত্রী নির্যাতন মামলায় সাবেক ওসিকে ৭ বছরের কারাদণ্ড 

৯

এমপির স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: দিরাইয়ে আটক যুবদল নেতা পরে ছেড়ে দেওয়া হলো।

১০

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান, সুবিধাবাদীদের চিহ্নিত করার দাবি মালু মিয়ার

১১

শিক্ষা সফরের কথা বলে রিসোর্ট ভাড়া, পরে উপস্থিত হয়ে বক্তব্য দেন রনজিত সরকার

১২

সীমান্তে সাবেক এমপির গোপন বৈঠকের ভিডিও ছড়িয়ে পড়ার পর আ.লীগ নেতা আটক

১৩

দুমকরি আজজি আহমদে কলজে নবীন বরণ অনুষ্ঠান

১৪

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা!!

১৫

নাসিরনগরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনাঃ বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৬

গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

১৭

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

১৮

আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা!

১৯

শ্রীবরদীতে ৫৮০ পিস ইয়াবা ও দুই বোতল মদসহ ৪ জন গ্রেপ্তার

২০