সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবিরের ঈদুল আজহা শুভেচ্ছা ও উন্নয়ন প্রতিশ্রুতি - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
২৭ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবিরের ঈদুল আজহা শুভেচ্ছা ও উন্নয়ন প্রতিশ্রুতি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ০৪ নং বড়দল উত্তর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবির দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহসহ এলাকাবাসীকে আন্তরিক ঈদ মোবারক ও শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে ত্যাগের মহিমা। আসুন, এই পবিত্র দিনে আমরা সবাই মিলেমিশে থাকি এবং এলাকার উন্নয়নে একে অপরের পাশে দাঁড়াই। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, আমাদের সকলের কোরবানি ও নেক আমল কবুল করুন।”

এ সময় তিনি ০১ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

তার ঘোষিত উন্নয়ন অঙ্গীকারের মধ্যে রয়েছে—শিক্ষা উন্নয়ন ও মাদ্রাসা/বিদ্যালয় সহায়তার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কৃষকদের পাশে থেকে কৃষি উন্নয়ন, যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও খেলাধুলা-সংস্কৃতি বিকাশ, মসজিদ-ঈদগাহ ও কবরস্থানের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কার্যক্রম, এবং অসহায়, দুঃস্থ ও বিধবা পরিবারদের পাশে দাঁড়িয়ে মানবিক সমাজ গঠন।

তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গড়াই আমার অন্যতম প্রধান অঙ্গীকার। একটি সুশৃঙ্খল, সুন্দর ও আধুনিক ওয়ার্ড গঠনে সবার সহযোগিতা প্রয়োজন।”

সবশেষে তিনি বলেন, “আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট পেলে আমি একজন নিষ্ঠাবান ও পরিশ্রমী সেবক হিসেবে জনগণের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ।”

এলাকাবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, সবার ঐক্য ও অংশগ্রহণের মাধ্যমে ০১ নং ওয়ার্ডকে একটি উন্নত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বদানকারী শিমুসহ আটকের চেষ্টা চলছে

১

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

২

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

৩

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৪

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

৫

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

৬

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

৭

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৮

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

৯

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

১০

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

১১

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

১২

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

১৩

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

১৪

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

১৫

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

১৬

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

১৭

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

১৮

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

১৯

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

২০