সরাইলে আনোয়ার মাস্টারের অঙ্গীকার: ‘আপনাদের ঘাম যেতে আমার রক্ত যাবে। - আলোর সকাল
মো:বাদল মিয়া সরাইল প্রতিনিধি
৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরাইলে আনোয়ার মাস্টারের অঙ্গীকার: ‘আপনাদের ঘাম যেতে আমার রক্ত যাবে।

রাজনীতির মঞ্চে প্রতিশ্রুতির ভাষা নতুন নয়। তবে কখনও কখনও একটি বাক্যই পুরো বক্তব্যের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসের র‍্যালি ও আলোচনা সভায় এমনই একটি বক্তব্য দিয়ে উপস্থিত নেতা-কর্মীদের দৃষ্টি কাড়েন জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার। জনতার উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ঘাম যেতে আমার রক্ত যাবে, ইনশাআল্লাহ।”

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা সদরের গার্লস স্কুলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম ভুঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপি নেতা আবদুর রহিম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান মাস্টার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল, ছাত্রদল নেতা সাইফুল ইসলামসহ অন্যান্য নেতারা। অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

বক্তব্যে আনোয়ার হোসেন মাস্টার জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্টের আন্দোলনে নিহত এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই রাজনৈতিক পরিবর্তন এসেছে এবং সেই আন্দোলনের চেতনা ধরে রাখার পাশাপাশি স্বাধীনতার ইতিহাসও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশেও তিনি বার্তা দেন। সৎভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের সতর্ক করে বলেন, জনগণের আস্থা নষ্ট হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

নিজের ব্যক্তিগত অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, এলাকার মানুষের যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন। তাঁর তিন সন্তান চিকিৎসক উল্লেখ করে তিনি জানান, সাধারণ মানুষ চিকিৎসাসংক্রান্ত সহযোগিতার প্রয়োজন হলে তাঁদের মাধ্যমে বিনামূল্যে সেবা গ্রহণ করতে পারবেন।

এছাড়াও তিনি আরও বলেন, খালেদা জিয়া, জিয়াউর রহমান ও তারেক রহমানের আদর্শকে লালন করে জনগণের পাশে থাকুন, তারেক রহমান সরকার জনগণের সরকার। এই সরকার দেশের জনগণের পাশে থাকতে চাই। শেষে তিনি উপস্থিত জনতাকে বৃষ্টি উপেক্ষা করে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠান সফল করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০