সাংবাদিক জিলুর নিঃশর্ত মুক্তির দাবীতে জগন্নাথপুর প্রেসক্লাব এর মানববন্ধন  - আলোর সকাল
হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
৯ জুন ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক জিলুর নিঃশর্ত মুক্তির দাবীতে জগন্নাথপুর প্রেসক্লাব এর মানববন্ধন 

সাংবাদিক জিলুর উপর আরোপিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে জগন্নাথপুর প্রেসক্লাব এর মানববন্ধন অনুষ্ঠিত।

জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি ও জগন্নাথপুর প্রেসক্লাব এর প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু’র উপর আরোপিত মামলা প্রত্যাহারের দাবীতে ও নিঃশর্ত মুক্তির দাবীতে সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাব এর আয়োজনে ৯ জুন রোজ মঙ্গলবার বেলা ৩ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর পয়েন্টে অত্র প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক অমিত দেব এর পরিচালনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর প্রেসক্লাব এর ক্রীড়া সম্পাদক হুমায়ূন কবির, জগন্নাথপুর প্রেসক্লাব এর সদস্য হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর রিপোর্টাস ইউনিটির সভাপতি আলী হোসেন খান, উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শেখ আবু মিয়া, সাবেক মেম্বার আব্দুল করিম গেদন ও তরুণ সমাজ সেবক লিমন ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, কার্যকরী সদস্য আলী আহমদ, সদস্য জুয়েল মিয়া, শাহ এস এম ফরিদ, বিএনপি নেতা আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম খেজর, তন্জব আলী,রাজু আহমেদ, আব্দুল হেকিম, রনি মিয়া,মাহবুব, আবুল খয়ের, মায়ান মিয়া, নানু মিয়া ও সৈয়দ হোসেন সহ বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক লোকজন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলুর নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, কোন ধরনের তদন্ত ছাড়াই সাংবাদিক আমিনুর রহমান জিলুকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করেছে। সাংবাদিকতার মতো মহান পেশার মর্যাদা অক্ষুন্ন রাখতে তাকে দ্রুত মুক্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য বিগত ২ রা জুন উপজেলা সদরের থান রোডস্হ তাঁর পত্রিকা কার্যালয় থেকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে জগন্নাথপুর গ্রামের জহিরুল ইসলাম লাল মিয়া বাদী হয়ে সিলেট সাইবার ট্রাইব্যালে একটি মামলা দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০