সিলেট রেঞ্জে জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, জননিরাপত্তা নিশ্চিতে ডিআইজির দিকনির্দেশনা - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। সিলেট
৪ অগাস্ট ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট রেঞ্জে জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, জননিরাপত্তা নিশ্চিতে ডিআইজির দিকনির্দেশনা

সিলেট রেঞ্জ পুলিশের জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি।

সভায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জুলাই মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান পুলিশি কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

সভায় ডিআইজি জননিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জেলা ও থানা পর্যায়ে গোয়েন্দা তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়ে বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

এছাড়া দীর্ঘদিন ধরে মুলতবি থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির মাধ্যমে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং তদন্ত কার্যক্রমের গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন তিনি।

সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সিলেট রেঞ্জের বিভিন্ন ইউনিটে কর্মরত দক্ষ, পেশাদার ও কর্তব্যনিষ্ঠ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। তাঁদের নিষ্ঠা, সততা, সাহসিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের যথাযথ মূল্যায়নের অংশ হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

সমাপনী বক্তব্যে ডিআইজি জনগণের দোরগোড়ায় মানসম্মত ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় করতে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও মানবিক আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম

১

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

ছাতকে কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম আজমের সমর্থনে মতবিনিময় সভা

৩

ধর্মপাশায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জন লরির ড্রাইভারকে এক মাসের কারাদণ্ড 

৪

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম  

৫

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

৬

শেরপুরে আওয়ামী লীগ নেতা থেকে বিএনপি কর্মী! জাহাঙ্গীর আলমকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ!

৭

ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা 

৮

সাতক্ষীরায় যৌতুক ও স্ত্রী নির্যাতন মামলায় সাবেক ওসিকে ৭ বছরের কারাদণ্ড 

৯

এমপির স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: দিরাইয়ে আটক যুবদল নেতা পরে ছেড়ে দেওয়া হলো।

১০

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান, সুবিধাবাদীদের চিহ্নিত করার দাবি মালু মিয়ার

১১

শিক্ষা সফরের কথা বলে রিসোর্ট ভাড়া, পরে উপস্থিত হয়ে বক্তব্য দেন রনজিত সরকার

১২

সীমান্তে সাবেক এমপির গোপন বৈঠকের ভিডিও ছড়িয়ে পড়ার পর আ.লীগ নেতা আটক

১৩

দুমকরি আজজি আহমদে কলজে নবীন বরণ অনুষ্ঠান

১৪

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা!!

১৫

নাসিরনগরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনাঃ বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৬

গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

১৭

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

১৮

আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা!

১৯

শ্রীবরদীতে ৫৮০ পিস ইয়াবা ও দুই বোতল মদসহ ৪ জন গ্রেপ্তার

২০