সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ - আলোর সকাল
admin
৩০ অক্টোবর ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

মোঃ শুকুর আলী,স্টাফ রিপোর্টার:

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’। শুক্রবার (৩০ অক্টোবর) কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার উদ্যোগে জেলার ১২টি উপজেলার ১৭টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার চতুর্থ থেকে দশম শ্রেণির সাড়ে ছয় হাজারের বেশি শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরীক্ষা কেন্দ্রে অংশ নেয় ৬২৫ জন শিক্ষার্থী।

শুক্রবার সকাল থেকেই বিশ্বম্ভরপুরের পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। শিক্ষার্থীদের মধ্যে ছিল মেধা যাচাইয়ের আগ্রহ ও প্রতিযোগিতার উদ্দীপনা। অভিভাবকদের মধ্যেও সন্তানদের শিক্ষাগত অগ্রগতি ও মেধা বিকাশ নিয়ে উৎসাহ লক্ষ্য করা যায়।

শিক্ষাসংশ্লিষ্টদের মতে, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি সাধারণ জ্ঞান, সৃজনশীল চিন্তাশক্তি ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেধা যাচাই ও নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ সৃষ্টিতে এমন আয়োজন ইতিবাচক ভূমিকা রাখে।

শিশু-কিশোরদের জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও মননশীল বিকাশে কিশোরকণ্ঠ একটি পরিচিত নাম। শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং জ্ঞান অর্জনে আগ্রহী করে তুলতে কিশোরকণ্ঠের এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজকরা।

আয়োজকদের প্রত্যাশা, মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি ও যোগ্যতা মূল্যায়নের সুযোগ পাবে। পাশাপাশি ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণের আত্মবিশ্বাস অর্জন করবে। শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি একটি মেধাবী, সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

এদিকে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক জেলা চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা হারিস উদ্দিন, সাবেক পৃষ্ঠপোষক সুলতান আহমদ, অধ্যক্ষ ইকবাল হোসেন ও মাওলানা বদরুল আমিনসহ অন্যান্য অতিথিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফোরামের থানা প্রতিনিধি লুৎফুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, কামরুল হাসান মহসিন, নাইম হাসান ও সাদাত সাকিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির উদ্দেশ্যে প্রতিবছর এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

উল্লেখ্য, কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশের তারিখ শিগগিরই কিশোরকণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজ সংবাদ: মা ও ১৮ মাসের শিশু সন্তানের সন্ধান চায় পরিবার

১

বরুড়ায় ইউএনওর কক্ষে প্রবেশে লাগবে না অনুমতি, জুতাসহ প্রবেশের নির্দেশনা দরজায়

২

নেত্রকোনায় জন্মদিনের কথা বলে ফ্ল্যাটে ডেকে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পলাতক প্রেমিক

৩

সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

৪

নাসিরনগরে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও কমে নি দাম, ভোগান্তিতে সাধারণ মানুষ।  

৫

জামালগঞ্জে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন-বাথরুম নিলামে বিক্রি

৬

দিরাইয়ে শিশুর সঙ্গে খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধ, ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

৭

মধ্যনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা গুরুতর আহত, ঢাকায় রেফার করার পর রোগীকে হাসপাতালে রেখে চলে যাওয়ার অভিযোগ

৮

ছাতক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৯

শেরপুর সদর উপজেলা নার্সারি মালিক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সিরাজুল ও সম্পাদক রাসেল

১০

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন যন্ত্র জব্দ

১১

মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু!!

১৩

আমতলীর আলোচিত মাদক সম্রাজ্ঞী চম্পা গ্রেফতার।।

১৪

তাহিরপুরে শুষ্ক মৌসুমে ইজারার নামে অর্থ আদায় বন্ধের দাবি: এলাকাবাসী

১৫

তাহিরপুরে জনবান্ধব প্রশাসনের দৃষ্টান্ত গড়ছেন ইউএনও রিপামনি দেবী

১৬

ধর্মপাশা উপজেলাকে গ্রাম আদালতের সর্বোচ্চ মামলা গ্রহনের স্বকৃীত স্বরুপ বিশেষ সম্মাননা 

১৭

তাহিরপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

করিমগঞ্জ উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৯

কালিগঞ্জে এক সপ্তাহ ধরে অবরুদ্ধ অসহায় পরিবার, ‘কোথায় আজ মানবতা?’

২০