দোয়ারাবাজারে সৌদি আরবে নির্যাতনের শিকার গৃহকর্মী, দেশে ফেরাতে দালালের টাকা দাবি। - আলোর সকাল
নুরুজ্জামান দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিবেদক 
১৪ মে ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে সৌদি আরবে নির্যাতনের শিকার গৃহকর্মী, দেশে ফেরাতে দালালের টাকা দাবি।

ভালো চাকরির আশায় সৌদি আরবে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এক গৃহকর্মী। পরিবারের অভিযোগ, দালালের মাধ্যমে বিদেশে পাঠানোর পর সেখানে মানবেতর জীবন কাটাচ্ছেন ওই নারী। এমনকি তাকে দেশে ফিরিয়ে আনতে ৮০ হাজার টাকা দাবি করা হচ্ছে। ভুক্তভোগী আকলিমা বেগম দোয়ারাবাজার উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। প্রায় চার মাস আগে ভালো চাকরি ও উচ্চ বেতনের আশ্বাসে তাকে সৌদি আরবে পাঠানো হয়। পরিবারের অভিযোগ, স্থানীয় দালাল জাহাঙ্গীর ওরফে গফুর মিয়ার মাধ্যমে ৮০ হাজার টাকা দিয়ে তাকে বিদেশে পাঠানো হলেও সেখানে গিয়ে প্রতারণার শিকার হন তিনি। স্বজনরা জানান, সৌদি আরবে যাওয়ার পর প্রতিশ্রুত চাকরি পাননি আকলিমা বেগম। বরং তাকে দিয়ে অতিরিক্ত কাজ করানো হচ্ছে এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। ভিডিও কলে কান্নাজড়িত কণ্ঠে পরিবারের সদস্যদের কাছে নিজের দুর্বিষহ অবস্থার কথা জানান তিনি। নির্যাতনের কারণে একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি পরিবারের। ভুক্তভোগীর স্বামী নজরুল ইসলাম বলেন, “ভালো চাকরির কথা বলে আমার স্ত্রীকে সৌদি আরবে পাঠানো হয়। এখন সেখানে নির্যাতন করা হচ্ছে। দেশে ফিরিয়ে আনতে চাইলে দালাল আরও টাকা চাচ্ছে। আমরা প্রশাসনের সহযোগিতা চাই।”এ ঘটনায় অভিযুক্ত দালাল জাহাঙ্গীর ওরফে গফুর মিয়ার বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নজরুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে একটি চক্র সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। এক স্থানীয় বাসিন্দা বলেন, “এভাবে মানুষকে বিদেশে পাঠিয়ে প্রতারণা করা হচ্ছে। প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং মেয়েটিকে দেশে ফিরিয়ে আনে।”তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর ওরফে গফুর মিয়ার মোবাইলে বারবার যোগাযোগ করা হলে বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে প্রতারণা ও নির্যাতনের এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে ভুক্তভোগী নারীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০