সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ২নং সোহাগদল ইউনিয়নের আগামী দিনের টেকসই উন্নয়ন ও জনকল্যাণকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন সোহেল মৃধা।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোহাগদল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রবীণ ও সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি এ সিভি জমা দেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম লিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক তপু রায়হানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সোহেল মৃধা সোহাগদল ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের দোয়া, সমর্থন ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
তিনি আশা প্রকাশ করেন, দলীয় নেতৃবৃন্দ তাঁর প্রার্থিতার বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।
মন্তব্য করুন