হৃদরোগে মারা গেছেন মুন্সিগঞ্জ সেনা ক্যাম্প প্রধান ও মাওয়া সেনানিবাসের অধিনায়ক লে. কর্নেল আকিব জাভেদ। - আলোর সকাল
মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি: মো রিয়াদ হোসেন
১৪ মে ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হৃদরোগে মারা গেছেন মুন্সিগঞ্জ সেনা ক্যাম্প প্রধান ও মাওয়া সেনানিবাসের অধিনায়ক লে. কর্নেল আকিব জাভেদ।

মুন্সিগঞ্জ সেনা ক্যাম্প প্রধান ও মাওয়া সেনানিবাসের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ, পিএসসি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে মাওয়া সেনানিবাসে অফিসার্স আইপিএফটি চলাকালে তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ১ম অর্ধ-বার্ষিক আইপিএফটি’র প্রথম দিনের ১ দশমিক ৬ কিলোমিটার দৌড় সম্পন্ন করার পর সকাল আনুমানিক ৬টা ৩২ মিনিটে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন।

পরে তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সযোগে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতে নিজ জেলা গোপালগঞ্জে সেনা কর্মকর্তা আকিব জাভেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তার নেতৃত্বগুণ, কর্মদক্ষতা, সাহসিকতা ও মানবিক আচরণ সহকর্মী এবং অধীনস্থ সদস্যদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তার অকাল মৃত্যুতে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার এই অকাল প্রয়াণে দেশ ও বাহিনী একজন দক্ষ, চৌকস ও নিবেদিতপ্রাণ সেনা কর্মকর্তাকে হারালো।

মুন্সিগঞ্জ সেনা ক্যাম্প ও মাওয়া সেনানিবাসের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ ভাই আজ সকালে মাওয়া সেনানিবাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাতে নিজ জেলায় তার দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ।

তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

সুনামগঞ্জে ইরা’র”লাইট”প্রকল্পের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

মুন্সিগঞ্জ মিরকাদিমে পৌর নির্বাচনে আগামী মেয়র পদে কে হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬

লোহাগড়ায় স্ত্রী হত্যার রহস্য উদঘাটন, ‘আত্মহত্যা’ সাজানো নাটক ফাঁস

নিজের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় এবং ভুল স্বীকার করায় সংশ্লিষ্ট সংবাদটি প্রত্যাহার করা হয়েছে।

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার

১০

টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ

১১

মুন্সিগঞ্জে বান্ধবির সাথে দেখা করার কথা বলে বেরিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী।

১২

জগন্নাথপুর- পাগলা সড়ক মাদক পাচারের নিরাপদ রোড , ধ্বংসের পথে যুবসমাজ

১৩

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে মারধর ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি গ্রেপ্তার

১৪

ভেড়ামারায় মৎস্য আইনে অভিযান: ৬৪ কেজি জাটকা জব্দ, জরিমানা

১৫

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

ইয়াবাসহ আটক হওয়ায় হোয়াইক্যংয়ের যুবদল নেতা ফরিদকে দল থেকে বহিষ্কার

১৭

বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস

১৮

দীর্ঘদিন পর চালু হলো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ।

১৯

ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার উৎসব, প্রশাসনের অভিযানে সরঞ্জাম জব্দ

২০